এক্সপ্লোর

Vande Bharat Express: চাকা গড়াতেই তুঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা, শেষ ২ দিনের টিকিট

Vande Bharat Ticket: ১ ও ২ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত টিকিট বিক্রি। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া এক্সপ্রেসের সমস্ত টিকিট বিক্রি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাংলা থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন। উদ্বোধন হওয়ার পরেই তুঙ্গে টিকিটের চাহিদা। ১ ও ২ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সমস্ত টিকিট বিক্রি। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া এক্সপ্রেসের সমস্ত টিকিট বিক্রি। ১ ও ২ জানুয়ারি হাওড়া থেকে এনজেপির টিকিট বিক্রিও শেষের পথে।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন: চাকা গড়াল বন্দে ভারতের। ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নাড়লেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী পতাকা নাড়লেন উদ্বোধনী মঞ্চের নিচে দাঁড়িয়ে। শুক্রবার সকাল ১১টা ৪১। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের।  ভারতীয় রেলের ইতিহাসে সূচনা হল নতুন এক অধ্যায়ের। ট্রেনটির উদ্বোধন করতে কলকাতায় আসার কথা ছিল, প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে সারা হয়ে গিয়েছিল প্রস্তুতি। কিন্তু এদিনই ভোরে প্রয়াত হন মোদির মা হীরাবেন। সেই কারণে বদলে যায় প্রধানমন্ত্রী সব কর্মসূচি। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আমদাবাদ থেকে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন ভার্চুয়াল মাধ্যমে। পতাকা নেড়ে উদ্বোধন করেন বন্দে ভারত এক্সপ্রেসের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সব বহু বিশিষ্ট ব্যক্তি। ছিলেন বিজেপির নেতা-নেত্রী ও মন্ত্রীরা।  এদিন উদ্বোধন হলেও ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে সপ্তাহে ৬ দিন। সময় লাগবে ৮ ঘণ্টারও কম।  হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৮০৩ টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া ৯২৯ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ৭৫৩ টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ১৫০ টাকা।

যাত্রা শুরুর পর শুধুমাত্র এদিনের জন্য হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ডানকুনি, কামারকুনডু, বর্ধমান, খানা, বোলপুর, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, কিষাণগঞ্জ সহ ১৬টি স্টেশনে স্টপেজের ব্যবস্থা করা হয় বন্দে ভারত এক্সপ্রেসের।  তবে ১ জানুয়ারি থেকে ট্রেনটি থামবে শুধুমাত্র বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে।  বন্দে ভারত এক্সপ্রেস দেশে প্রথম চালু হয় ২০১৯ সালে দিল্লি-বারাণসী রুটে। এখন, দিল্লি-কাটরা, গাঁধীনগর-মুম্বই, নয়াদিল্লি-হিমাচল প্রদেশ, চেন্নাই-মাইসোর ও বিলাসপুর-নাগপুর রুটে চলছে এই ট্রেন।  শুক্রবার চালু হল দেশের সপ্তম এবং বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

আরও পড়ুন: Babita Sarkar: নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের নম্বর-বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget