এক্সপ্লোর

Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের

NEET Paper Leak Protest: সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করে, সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি

কলকাতা: অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ২৬তম দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)-র ভিডিও বার্তা, NEET প্রশ্নফাঁস নিয়ে ক্যাবিনেটে আলোচনার আশ্বাসের পরে, খাবার মুখে তুললেন সোনম। বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিট প্রশ্নফাঁস সংক্রান্ত একাধিক পদক্ষেপের কথা জানান। ক্যাবিনেটে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, এই সিদ্ধান্তের পাশাপাশি, একটি বিল পাশের কথাও উল্লেখ করেন তিনি। আর এই ঘোষণার পরেই, অনশন ভাঙেন সোনম। এদিন হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ (JP Nadda and Jitendra Singh)। 

২৬ দিন পরে অনশন ভাঙলেন সোনম, দিলেন বিশেষ বার্তা

সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের ছবি ও ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গোটা দেশের মানুষ যেন এই মুহূর্তেরই অপেক্ষা করছিলেন। জে পি নাড্ডার হাত থেকে খাবার খান সোনম। শিক্ষাবিদ ও সমাজকর্মী বলেন, 'অনশন ভাঙতে পেরে আমি খুশি, সবাইকে ধন্যবাদ'। এরপরেই সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করে, সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি। সোনম ওয়াংচুক আরও বলেন, 'গোটা সময়া আমার পাশে ছিল গীতাঞ্জলি (সোনম ওয়াংচুকের স্ত্রী), ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।'

নিজের এক্স হ্যান্ডলে অনশন ভাঙার ছবি পোস্ট করে সোনম ওয়াংচুক লিখেছেন, ইউনিয়ন মিনিস্টার জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ, ও লেহ লাদাখের অ্যাপেক্স বডির নেতাদের উপস্থিতিতে ২৬ দিন পরে আমি অনশন ভাঙলাম। এর আগে আমার সঙ্গে সংসদের ৬৫জন সদস্য যোগাযোগ করেছেন, প্রত্যেকেই আমায় অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। বিভিন্ন বিষয় এবং শর্তাবলী নিয়ে দীর্ঘ আলোচনার পরেই অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি সেই সমস্ত কথা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরব। সকলের কাছে আর্জি, কেই হিংসার পথে হাঁটবেন না।'

 

আরও পড়ুন: NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget