এক্সপ্লোর

Sonam Wangchuk: '...তাই আরও ২দিন বেশি সময় লাগল', অনশনভঙ্গের পরে সোনম ওয়াংচুকের প্রথম ভিডিও বার্তা, কী জানালেন?

Sonam Wangchuk News: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সোনম ওয়াংচুক বলছেন, 'নমস্কার বন্ধুরা, ২৬তম দিনে, আপনাদের একটা বিশেষ খবর দিতে চাই..'

কলকাতা: অনশনভঙ্গ করে, হাসপাতাল থেকে প্রথম ভিডিও বার্তা পাঠালেন, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বৃহস্পতিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছিলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনা হবে। আর তারপরেই, হাসপাতালে বিছানায়, খাবার খেয়ে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। ২৬ দিনের দীর্ঘ অনশনে, অনেকটাই ওজন কমে গিয়েছে তাঁর। অনশন ভঙ্গ করে তিনি লিখেছিলেন, খুব তাড়াতাড়িই একটি ভিডিও বার্তা দিয়ে তিনি গোটা বিষয়টা জানাবেন। সেই মতো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। কী রইল সেই বার্তায়? 

অনশন ভঙ্গের পরে, সোনম ওয়াংচুকের প্রথম ভিডিও বার্তা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সোনম ওয়াংচুক বলছেন, 'নমস্কার বন্ধুরা, ২৬তম দিনে, আপনাদের একটা বিশেষ খবর দিতে চাই। একটু আগেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাজী আর জিতেন্দ্রজী এখানে এসেছিলেন। লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতারা এসেছিলেন। এর আগে আমার সঙ্গে সংসদের ৬৫জন সদস্য যোগাযোগ করেছেন, প্রত্যেকেই আমায় অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই বিষয়টা নিয়ে সংসদে আলোচনা হবে। আমি একটা বিষয়ে ভীষণ স্পষ্ট ছিলাম... NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা হবে, পদক্ষেপ নেওয়া হবে, এই আশ্বাস আমার চাই। মৌখিক নয়, লিখিত আশ্বাস চাই। সেটা আসতে আসতেই ২ দিন লেগে গেল। তাই আরও ২ দিন অনশন করেছি, আগামীদিনেও অনশনের জন্য প্রস্তুত ছিলাম। তবে ওঁরা আজ লিখিত আশ্বাস দিয়েছেন যে, যন্তর মন্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০ জুলাই শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন, তাঁদের কারও বিরুদ্ধে আইনত কোনও ব্যবস্থা নেওয়া হবে না। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আশ্বাস দেওয়া হয়েছে যে, NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা হবে। NEET প্রশ্নপত্র ফাঁস-এর ঘটনায় যে সমস্ত ছাত্রছাত্রীরা দুর্ভাগ্যজনভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাঁদের পাশে দাঁড়াবে সরকার।' খাবার হিসেবে সোনম প্রথমে স্যুপ খান। প্রথম স্যুপ মুখে তুলে সোনম বলেন, 'স্যুপটা সুস্বাদু তবে খিদের স্বাদও মন্দ ছিল না।'

 

আরও পড়ুন: Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget