এক্সপ্লোর

আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়

ভারতের INSAT-3D এবং INSAT-3DR উপগ্রহ থেকে পাওয়া ছবিতে  দেখা গিয়েছে, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ এবং সংলগ্ন সমুদ্রাঞ্চলে ঘন মেঘের উপস্থিতি।

নয়াদিল্লি : শীতের আমেজের মধ্যেই দেশের দক্ষিণ প্রান্তে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টির দাপট। বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে ঘন মেঘের আস্তরণ। আর তা রা পড়েছে উপগ্রহ চিত্রে । ২৫ নভেম্বর ভারতের INSAT-3D এবং INSAT-3DR উপগ্রহ থেকে পাওয়া ছবিতে  দেখা গিয়েছে, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ এবং সংলগ্ন সমুদ্রাঞ্চলে ঘন মেঘের উপস্থিতি। আর তাতেই ভারতের আবহাওয়া দফতর (IMD) দক্ষিণ ভারতে আগামী কয়েকদিনের ভিতরই তুমুল বৃষ্টিপাতের সংকেত দেখছে। 

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, একাধিক সুসংগঠিত মেঘের বলয়। এর জেরেই দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ওই অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

উপগ্রহ চিত্রে কী দেখা গেল 

২৫ নভেম্বর ভারতের INSAT-3D এবং INSAT-3DR উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ এবং সংলগ্ন সমুদ্রে ঘন মেঘের উপস্থিতি স্পষ্ট। বিশেষ করে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে মেঘের ঘনত্ব বেশি।
INSAT-3DR-এর ছবিতে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকের সাগরের উপর ঘন মেঘের আস্তরণ দেখা গিয়েছে। বঙ্গোপসাগরের মধ্যভাগেও একাধিক পুরু মেঘের বলয় নজরে এসেছে। অন্যদিকে, INSAT-3D-এর থার্মাল ইনফ্রারেড ছবিতেও দক্ষিণ ভারত ও পার্শ্ববর্তী সমুদ্রাঞ্চলে বিস্তৃত মেঘের উপস্থিতি ধরা পড়েছে।  আবহাওয়া দফতরের ব্যাখ্যা , বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম-মধ্য অংশ পর্যন্ত নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে একটি ইস্টারলি ট্রাফ (Easterly Trough) বিস্তৃত রয়েছে। পাশাপাশি, কোমোরিন অঞ্চল থেকে রায়ালসীমা পর্যন্ত আরও একটি Easterly Trough  তৈরি হয়েছে। এর সঙ্গে দক্ষিণ কেরল ও সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই একাধিক আবহাওয়া সিস্টেমের সম্মিলিত ফলে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেঘের সঞ্চার হচ্ছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। 

IMD-র পূর্বাভাস অনুযায়ী, ২৭ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget