এক্সপ্লোর

Operation Kellar: একাধিক অপরাধমূলক কাজে যুক্ত, 'অপারেশন কেল্লারে' নিকেশ ৩ জঙ্গি

Operation Kellar Update: মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে 'অপারেশন কেল্লারে' লস্কর-ই-তৈবার ৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা।

শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে 'অপারেশন কেল্লারে' (Operation Kellar) লস্কর-ই-তৈবার ৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। নিহত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে সোপিয়ানের হিরাপুরা এলাকার বাসিন্দা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর গত ২৬ এপ্রিল সোপিয়ানে গুড়িয়ে দেওয়া হয় এই শাহিদ আহমেদ কুট্টের বাড়ি। মঙ্গলবার এনকাউন্টারে নিহত আরেক জঙ্গি আদনান শাফি দার ও এহসান উল হক শেখের বাড়িও সেদিনই বিস্ফোরণে ভেঙে পড়ে।                     

৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা: প্রবল প্রত্যাঘাতে পাকিস্তানের মনোবল ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহেই মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে 'অপারেশন কেল্লারে' লস্কর-ই-তৈবার ৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। সূত্রের খবর, নিহত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে সোপিয়ানের হিরাপুরা এলাকার বাসিন্দা। ২০২৩ সালের ৮ মার্চ লস্কর-ই-তৈবাতে যোগ দেয়। ২০২৪ সালের ৮ এপ্রিল জার্মান পর্যটক খুনে জড়িত ছিল সে। এক পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনাতেও যুক্ত ছিল শাহিদ আহমেদ কুট্টে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর গত ২৬ এপ্রিল সোপিয়ানে গুড়িয়ে দেওয়া হয় এই শাহিদ আহমেদ কুট্টের বাড়ি। নিহত আরেক জঙ্গি আদনান শাফি দারের বাড়িও সেদিনই বিস্ফোরণে ভেঙে পড়ে। নিহত আদনান সোপিয়ানের ওয়ানদুনা মেলহোরার বাসিন্দা ছিল। ২০২৪ সালে লস্কর-ই-তৈবায় যোগ দেয় সে। সেই বছরই ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের খুনের অভিযোগ ওঠে আদনানের বিরুদ্ধে।

'অপারেশন কেল্লারে' নিকেশ তৃতীয় লস্কর জঙ্গি এহসান উল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। ২৬ এপ্রিলের পুলওয়ামার মুরানে এই লস্কর জঙ্গি এহসান-উল-হকের বাড়িও ধূলিসাৎ হয়ে যায়। মঙ্গলবার এনকাউন্টারের পর সার্চ অপারেশন আরও জোরাল করে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকাকে স্য়ানিটাইজের প্রোসেস চলো। কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা। পুরো এলাকা কর্ডন করা হয়। বদগামের পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়। ৪-৫ কিমি দূরে সার্চ অপারেশন চলে।                      
 
এদিকে পহেলগাঁও হামলার পর ২৩ দিন কেটে গেছে। এখনও হামলাকারী জঙ্গিদের তন্ন তন্ন করে খুঁজে চলেছে নিরাপত্তাবাহিনী। এই পরিস্থিতিতে জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। ৩ জঙ্গির ছবি দিয়ে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে ২০ লক্ষ টাকা।            

সেরা শিরোনাম

মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget