এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay Profile: তৃণমূলের প্রথম বিধায়ক, এবার ভবানীপুরে গড় রক্ষার দায়িত্বেও বাজিমাৎ 'বক্সার' শোভনদেবের

১৯৯৮-এ রাসবিহারী আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি।

কলকাতা: ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে চমকপ্রদ সাফল্য পেয়েছিল বিজেপি।  মোদি-ঝড়ে ১৮ আসন জিতেছিল তারা। লোকসভা নির্বাচনের বিধানসভাওয়ারি ফলাফল অনুযায়ী, তৃণমূলের ঘাড়ে প্রায় নিঃশ্বাস ফেলছিল বিজেপি। কলকাতার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনেও সামান্য ব্যবধান এগিয়েছিল তৃণমূল। এরইমধ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে সমীকরণ বদলে যায়। ভোটের আগে বিজেপিতে যোগ দেন একদা মমতা-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে পুরানো কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় নিজের কেন্দ্র ভবানীপুরে দলের বিশ্বস্ত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করেন মমতা।  ভবানীপুরে তৃণমূলের গড় রক্ষার গুরুভার পড়ে শোভনদেবের কাঁধে। যৌবনে বক্সার ছিলেন তিনি। রাজনীতির মঞ্চে তাঁর কুশলী পাঞ্চে ধরাশায়ী হয়ে যান তৃণমূল-ত্যাগী বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। বড় ব্যবধানে জয়ী হন শোভনদেব। লড়াইটা কিন্ত একেবারেই সহজ ছিল না। কিন্তু পোড়খাওয়া নেতা শোভনদেবই শেষপর্যন্ত বাজিমাৎ করেন। 
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন। নিয়ম অনুযায়ী, ছয় মাসের মধ্যে তাঁকে বিধানসভায় নির্বাচিত হতে হবে। এ জন্য মুখ্যমন্ত্রীর জন্য পুরানো কেন্দ্র ছাড়লেন শোভনদেব। ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা দিলেন তিনি। বললেন, মুখ্যমন্ত্রীকে জিতে আসতে হবে। তাই ভবানীপুর আসন থেকে ইস্তফা দিলেন তিনি।
বরাবরই দলের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সৈনিক শোভনদেব। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তিনিই দলের প্রথম বিধায়ক। ১৯৯৮-এ রাসবিহারী আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। বলাই বাহুল্য, তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা –সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। বিধানসভায় প্রথম তৃণমূল সরকারের চিফ হুইপ ছিলেন তিনি। ২০১৬-তে  তৃণমূলের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর বিদ্যুৎ মন্ত্রী নিযুক্ত হন তিনি। 
তরুণ বয়সে বক্সার শোভনদেব প্রবীন শ্রমিক নেতা। বিজ্ঞান ও আইন বিষয়ে ডিগ্রি রয়েছে তাঁর। 
১৯৯১-তে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। বারুইপুরপ আসন থেকে জিতেছিলেন তিনি। ১৯৯৬-তেও ওই আসন থেকে কংগ্রেস বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮-এ বারুইপুর ছেড়ে রাসবিহারী আসন থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেব জয়ী হয়েছিলেন। এরপর ২০০১, ২০০৬ ও ২০১১, ২০১৬-তেও জয়ী হয়েছিলেন। এবার পুরানো কেন্দ্র ছেড়ে ভবানীপুরে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ দক্ষতার সঙ্গে রক্ষা করেছেন। এবার  বিধায়ক পদে ইস্তফা দিয়ে এই আসন দলনেত্রীর জন্য ছেড়ে দিলেন তিনি।  

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget