এক্সপ্লোর

Sri Lankan Former President Arrested: সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ! গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে

Ranil Wickremesinghe Arrested : এর আগে পুলিশ ভ্রমণের খরচ নিয়ে জানতে বিক্রমসিঙ্ঘের স্টাফকে জিজ্ঞাসাবাদ করেন।

কলম্বো : সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ। গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। শুক্রবার তাঁকে হেফাজতে নিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট থাকাকালীন ব্যক্তিগত বিদেশ ভ্রমণের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর স্ত্রী মৈথ্রী বিক্রমসিঙ্ঘকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার করেছিলেন বিক্রমসিঙ্ঘে। সরকারি তহবিল ব্যবহার করে ইংল্যান্ড গিয়েছিলেন। সংবাদ সংস্থা এএফপি-কে পুলিশ অফিসার বলেন, কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটে আমরা তাঁকে পেশ করতে চলেছি। ব্যক্তিগত উদ্দেশে রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের চার্জ আনতে চলেছেন তাঁরা। এর আগে পুলিশ ভ্রমণের খরচ নিয়ে জানতে বিক্রমসিঙ্ঘের স্টাফকে জিজ্ঞাসাবাদ করেন।

২০২৩ সালে হাভানা থেকে ফেরার পথে বিক্রমসিঙ্ঘে লন্ডনে থেমেছিলেন, যেখানে তিনি একটি G77 শীর্ষ সম্মেলনে যোগ দেন। ব্রিটিশ রাজধানীতে, তিনি এবং তাঁর স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিক্রমসিঙ্ঘে এর আগে জানিয়েছেন, তাঁর স্ত্রীর বিদেশ যাত্রার খরচ তিনি নিজেই জুগিয়েছেন এবং এক্ষেত্রে সরকারি তহবিল ব্যবহার করা হয়নি। যদিও সিআইডির অভিযোগ, বিক্রমসিঙ্ঘে তাঁর ব্যক্তিগত সফরের জন্য সরকারি অর্থ ব্যবহার করেছিলেন এবং তাঁর দেহরক্ষীদেরও রাষ্ট্র কর্তৃক টাকা দেওয়া হয়েছে।

২০২২ সালের জুলাই মাসে চূড়ান্ত ডামাডোলের মধ্যেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। ১৩৪টি ভোট পড়েছিল তাঁর সমর্থনে। ফলে বিরাট ব্যবধানে জয়ী হন তিনি। রনিলের প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলহাপেরুমার সমর্থনে ৮২টি ভোট পড়ে। 

তার আগে, মোট ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন রনিল। গদিচ্যূত গোতাবায়া রাজাপক্ষের শ্রীলঙ্কা পদুজন পেরামুনা দলের সমর্থনেই জয়ী হন রনিল, যা নিয়ে দেশের একটি বড় অংশের মানুষ আপত্তি তুলেছিলেন। কারণ রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রনিল। ক্ষমতা হাতে পেয়ে রাজাপক্ষ পরিবারের হয়ে তিনিই কড়া হাতে বিদ্রোহ দমনে উদ্যত হবেন বলে আশঙ্কা করছিলেন বিরোধী শিবিরের নেতা এবং আন্দোলনকারীরা। অন্তর্বর্তীকালীন দায়িত্ব হাতে পেয়ে যে ভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তিনি, তাতেও সিঁদুরে মেঘ দেখেন অনেকে। তবে, ২০২২ সালে দেশের সেই আর্থিক সঙ্কটের পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে তিনি তুলে এনেছিলেন বিক্রমসিঙ্ঘে, এমনই দাবি করা হয়। দেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেপ্টেম্বরে তিনি পুনর্নির্বাচন হেরে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget