News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

আধার মামলা: সংসদে পাশ হওয়া আইন কী করে চ্যালেঞ্জ করে রাজ্য? তৃণমূল সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি: জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে আধার অত্যাবশ্যক করার বিরুদ্ধে রাজ্য সরকারের পিটিশন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল। শীর্ষ আদালত প্রশ্ন করেছে, সংসদে পাস হওয়া একটি আইন কী করে কোনও রাজ্য চ্যালেঞ্জ করে? এরপর তো বিধানসভায় পাশ আইন কেন্দ্রও চ্যালেঞ্জ করতে পারে বলে মন্তব্য করেছে তারা। বিচারপতি এ কে সিকরি ও অশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করেছে, আধার আরও পরীক্ষানিরীক্ষার দাবি রাখে তা ঠিক। কিন্তু যুক্তরাষ্ট্রে কীভাবে কোনও রাজ্য সরকার সংসদে পাশ হওয়া আইনকে চ্যালেঞ্জ করে। এই আবেদন মেনে নেওয়া সম্ভব নয়। রাজ্যের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। তাদের কথায়, ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনও সমস্যা হয়, তাহলে একজন নাগরিক হিসেবে তিনি মামলা দায়ের করতে পারেন। বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল রাজ্যের হয়ে বলেন, পড়ুয়াদের ভর্তুকি পেতে সমস্যা হচ্ছে বলে তাঁরা আধারকে চ্যালেঞ্জ করেছেন। কারণ এই আইন বলছে, আধার ছাড়া জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধে পাওয়া যাবে না। এ ক্ষেত্রে আবেদন সংশোধন করতে রাজ্যকে ৪ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সিব্বল জানিয়ে দিয়েছেন, আবেদন সংশোধন করবেন তাঁরা, আধার আইন চ্যালেঞ্জ করা হবে না বলেও জানিয়েছেন।
Published at : 30 Oct 2017 12:12 PM (IST) Tags: mamata bandyopadhyay question Supreme Court

সম্পর্কিত ঘটনা

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

বড় খবর

Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা