এক্সপ্লোর

Alipurduar: আলিপুরদুয়ারে বিজেপি-তৃণমূল সংঘর্ষে মাথা ফেটে গুরুতর জখম তৃণমূল কর্মী

এই ঘটনায় ২ পক্ষই একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে। যদিও এই ঘটনার পরই পুলিশ আসে। তৃণমূল কর্মীর আহত হওয়ার ঘটনায় বিজেপির অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে আলিপুর থানার পুলিশ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিজেপি-তৃণমূল সংঘর্ষে মাথা ফেটে গুরুতর জখম  তৃণমূল কংগ্রেস কর্মী। আহত সেই কর্মীকে চিকিৎসাধীন করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এই ঘটনার পরেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় ২ পক্ষই একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে। যদিও এই ঘটনার পরই পুলিশ আসে। তৃণমূল কর্মীর আহত হওয়ার ঘটনায় বিজেপির অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে আলিপুর থানার পুলিশ।

বেশ কিছুদিন ধরেই এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা চলছেই। বিভিন্ন ইস্যু নিয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। কিন্তু রবিবার পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার থানার অন্তর্গত সাহেবপোতা এলাকায়। জানা যায়, বিজেপির অঞ্চল সভাপতি অক্ষয় কর্মকার (৬০)-এর সাথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর দে (৩২) ঝামেলায় জড়িয়ে পড়েন। শুরু হয় মারপিট। তৃণমূল কংগ্রেস কর্মীর  অভিযোগ, বিজেপির অঞ্চল সভাপতি অক্ষয় কর্মকার তার দুই ছেলেকে নিয়ে আক্রমণ করে আচমকাই। তাঁর মাথায় পাথরের আঘাত মারা হয়। এমনকী ধারালো অস্ত্রের আঘাত করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। মূলতঃ তৃণমূল কংগ্রেস করার জন্যই এই আক্রমন বলে দাবি তাদের। 

এদিকে অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে বিরোধী পক্ষ। আটক বিজেপি অঞ্চল সভাপতির ছেলের দাবি এলাকায় স্বাধীনতা দিবসের পতাকা নামাতে গেলে বারংবার তার বাবাকে মদ্যপ অবস্থায় বাধা দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর দে। জোর করে পতাকা খুলতে গেলে, অক্ষয় কর্মকারের মুখে ঘুষি মারে তৃনমূল কং কর্মী। মুখ ফেটে যায় বিজেপি অঞ্চল সভাপতির। খবর পেয়ে ছুটে আসেন তাঁর ছেলে। এরপরই ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে সমরের পরিবারও। এরপর সেই ধস্তাধস্তিতে পড়ে যায় নেশাগ্রস্ত সমর। ফেটে যায় মাথা। এরপরই আলিপুরদুয়ার থানার অন্তর্গত সোনাপুর ফাঁড়ির পুলিশ বিজেপি অঞ্চল সভাপতি অক্ষয় কর্মকারকেই গ্রেফতার করে।

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget