এক্সপ্লোর

নারী নিরাপত্তা ইস্যুতে কী লুকোচ্ছেন? কেনই বা লুকোতে হচ্ছে? অমিতের সাতদফা তোপ রাজ্য সরকারের বিরুদ্ধে

দেশের সব রাজ্য যেখানে তাদের রাজ্যে ঘটা অপরাধের তালিকা পেশ করে সেখানে বাংলা কেন তা পেশ করে না জানতে চান অমিত শাহ। যার পরই তাঁর আক্রমণ, কী লুকোচ্ছেন আপনারা? কেনই বা লুকোতে হচ্ছে? বিজেপি শাসিত যে কোনও রাজ্যে ঘটা অপরাধের তালিকা মিলিয়ে রাজ্যের শাসকদলের যে কোনও নেতার মুখোমুখি বসে তর্ক করতেও তাঁর দল রাজি বলে জানান বিজেপি নেতা।

কলকাতা: দুদিনের বাংলা সফরের শেষদিনে হয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতো তথ্যের পাতা হাতে তুলে নিয়ে নারী নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্নে খোঁচা দিলেন রাজ্যের শাসকদলকে। আক্রমণ শানাতে গিয়ে ২০১৮ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ন্যাশনাল ক্রাইম ব্যুরোকে রাজ্যের ঘটে যাওয়া অপরাধের তালিকা দেয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সব রাজ্য যেখানে তাদের রাজ্যে ঘটা অপরাধের তালিকা পেশ করে সেখানে বাংলা কেন তা পেশ করে না জানতে চান অমিত শাহ। যার পরই তাঁর আক্রমণ, কী লুকোচ্ছেন আপনারা? কেনই বা লুকোতে হচ্ছে? বিজেপি শাসিত যে কোনও রাজ্যে ঘটা অপরাধের তালিকা মিলিয়ে রাজ্যের শাসকদলের যে কোনও নেতার মুখোমুখি বসে তর্ক করতেও তাঁর দল রাজি বলে জানান বিজেপি নেতা। চড়া সুরে আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণের মাঝেই অমিত শাহ নিশানা করেন বাংলায় মহিলাদের উপর ঘটা অপরাধ নিয়ে। সাত দফা প্রশ্ন ছুড়ে দেন তিনি। ২০১৮ সালে রাজ্যের দেওয়া তালিকার ভিত্তিতে তিনি অভিযোগ করেন, মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধে দেশে তিন নম্বরে বাংলা। ধর্ষণের চেষ্টা, অ্যাসিড আক্রমণে শীর্ষে। মহিলাদের নিরুদ্দেশ হয়ে যাওয়ায় দুই নম্বরে ও নিরুদ্দেশ মহিলাদের খুঁজে বের না করার ভিত্তিতে দেশের এক নম্বরে বাংলা রয়েছে বলেই অভিযোগ তাঁর।
সবশেষে অমিতের তোপ, মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ভিত্তিতে যে অভিযোগ নথিভুক্ত হয়ে থাকে, তার মাত্র ৫.৩ শতাংশ ক্ষেত্রে সুবিচার পান মহিলারা। যেখানে গোটা দেশে পরিসংখ্যানটা ২৩ শতাংশ। যার পরই অমিতের খোঁচা, ‘আপনি নিজে মহিলা হয়েও মহিলাদের বিরুদ্ধে বাংলায় এত অবিচার কেন মমতা দিদি? আপনার আত্মনিরীক্ষণ প্রয়োজন।' অমিত শাহের নারী নিরাপত্তা নিয়ে শানানো অভিযোগের ভিত্তিতে পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘হাথরসে এত কিছু হল, তা সন্ত্রাস নয়? তখন কেন নীরব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget