এক্সপ্লোর

সাপের উপদ্রব, খসে পড়ছে চাঙড়; পশ্চিম বর্ধমানে আতঙ্ক ছড়াচ্ছে অঙ্গনওয়াড়ির পরিত্যক্ত ঘর

একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিত্যক্ত ঘরকে ঘিরে আতঙ্ক বাড়ছে কাঁকসার জামদোহাতে

কাঁকসা: একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিত্যক্ত ঘরকে ঘিরে আতঙ্ক বাড়ছে কাঁকসার জামদোহাত এলাকায়। আগাছায় ভর্তি ভগ্নপ্রায় ওই ঘরে প্রায়ই খেলতে যায় শিশুরা। বাবা-মায়েদের আশঙ্কা, যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় কোনও বিপদ। উল্লেখ্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিত্যক্ত ঘর ভেঙে ফেলার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত।

শিশুর স্বাস্থ্য রক্ষা এবং শিশুর বিকাশ, তার জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু, পশ্চিম বর্ধমানের কাঁকসার ছবিটা অন্য। ৭০ নম্বর জোমাদোহার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে এখন হানাবাড়ির আতঙ্ক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিত্যক্ত ঘরে খসে পড়ছে চাঙড়। আগাছায় ভরে গিয়েছে চারপাশ। ভিতরে জমে রয়েছে বৃষ্টির জল। 

পরিত্যক্ত ঘর। দেওয়ালে ফাটল। এরপর স্কুল খুলবে। বাচ্চারা আসবে। এখনই খেলতে আসে। এত জঙ্গল হয়ে গিয়েছে সাপের উপদ্রব। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীনে ৭০ নম্বর জামদোহা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একেবারে লোকালয়ে অবস্থিত। শিবপুর থেকে জামদোহা যাওয়ার রাস্তার পাশেই রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। পরিত্যক্ত পুরনো ঘরের পাশে গড়ে উঠেছে নতুন ঘর। খেলতে খেলতে প্রায়শই ওই পরিত্যক্ত ঘরে ঢুকে পড়ে শিশুরা। আর তাতেই বড় বিপদের আশঙ্কা করছেন বাবা-মায়েরা। 

স্থানীয় বাসিন্দা গৌতম ডোম বলছেন, খুব খারাপ অবস্থায় আছে অঙ্গনওয়াড়ির ঘরটা। এর পাশ দিয়ে সবার যাতায়াত। বাচ্চারা খেলাধূলা করে। সবাইকে ঢুকতে বারণ করা হয়েছে। ঝড়বৃষ্টিতে যে কোনও সময় ভেঙে পড়তে পারে। করোনাকালে এক বছরের বেশি সময় ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। আর তাতেই আরও ভয়ানক চেহারা নিয়েছে পরিত্যক্ত ঘর। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে তা ভেঙে ফেলার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। 

বিদবিহার গ্রামপঞ্চায়েতের সদস্য গিরিধারী সিনহা আশ্বাস দিয়ে জানান,  'বিষয়টি আমাদের নজরে আছে। এ বিষয়ে পঞ্চায়েতে অভিযোগও জানিয়েছেন এলাকাবাসী। পরিত্যক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর যাতে ভেঙে ফেলা হয় সেই ব্যবস্থা করা হবে।' 

এলাকাবাসীর দাবি, যত শিগগিরই সম্ভব পরিত্যক্ত ঘর ভেঙে ফেলে বিপদমুক্ত করা হোক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চত্বর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget