এক্সপ্লোর

কলকাতার কাছে জোড়া অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার নাইন এমএম পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম

হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের দুই জেলায় অস্ত্র তৈরির কারখানায় হানা সিআইডি এবং কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার। উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম। কিং পিনের খোঁজে শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া, দুই জায়গাতেই বছর খানেক ধরে বাড়ি ভাড়া নিয়ে চলছিল অস্ত্র কারখানা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের সন্তোষপুরে, সোমবার রাতে অভিযান চালায় সিআইডির বিশেষ দল। দক্ষিণ বিধানগড়ের এই বাড়ি থেকে উদ্ধার হয়। ৩৮টি অত্যাধুনিক স্বয়ংক্রিয় সেভেন পয়েন্ট সিক্স টু এমএম পিস্তল, ৩৮টি ম্যাগাজিন, অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম ও অসম্পূর্ণ পিস্তল। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে মহম্মদ নজরুল বিহারের সীতাকুণ্ডের বাসিন্দা, মহম্মদ সাব্বির আলম বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এর পাশাপাশি গ্রেফতার বাড়ি মালিক গৌতম রায়। তিনিও এই অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলেই সন্দেহ তদন্তকারীদের। সূত্রের খবর, সিআইডি জানতে পেরেছে, যে ঘরে অস্ত্র তৈরির কারখানা চলত, তার ভাড়া ছিল মাসে এক লক্ষ টাকা। সূত্রের দাবি, বাড়ির মালিকের গাড়িতে লাগানো থাকত পুলিশ এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরের স্টিকার। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়েই কি তা হলে অস্ত্র পাচার হত? তদন্ত করে দেখছে সিআইডি। গত বছর, অক্টোবরে এই রবীন্দ্রনগরেই অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। আবারও সেই রবীন্দ্রনগর। অস্ত্র কারখানার হদিশ মিলেছে হাওড়াতেও। টিকিয়াপাড়ার নূর মহম্মদ মুন্সি লেনের একটি তিনতলা বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩০টি অসম্পূর্ণ ৯ এমএম পিস্তল। আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। বাড়ির মালিক মহম্মদ ইদ্রিশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, বছর খানেক আগে শেখ ফিরোজ ও শেখ আনসারি নামে বিহারের দুই বাসিন্দা বাড়িটি ভাড়া নেয়। অভিযোগ, বলা হত লেদ কারখানা, কিন্তু তার আড়ালেই চলত অস্ত্র তৈরির কাজ। এই দুটি অস্ত্র কারখানা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র পাচার হত বলেই মনে করছেন তদন্তকারীরা। অস্ত্র তৈরি ও পাচারচক্রের নেপথ্যে বিহারের মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারবারিরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই অস্ত্র কারবারের জাল কতদুর বিস্তৃত, খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget