এক্সপ্লোর

Babul Supriyo: মঙ্গলবার আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়

মঙ্গলবার সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা, জানালেন বাবুল। 

কলকাতা: মঙ্গলবার আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা, জানালেন বাবুল। গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন আসানসোলের বিজেপি সাংসদ। 

উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আসানসোলে প্রচারে এসে বাবুলকে সংসদে পাঠানোর ডাক দেন। ২০১৯ সালে ফের আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ বাবুলের। কিন্তু চলতি বছর ৭ জুলাই মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। 'ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে' বলে ফেসবুকে বার্তা দেন। পরে অবশ্য বলেন একটাই দলকে ভালোবাসি, সেটা বিজেপি। গত ৩১ জুলাই সোশাল মিডিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ারও ঘোষণা করেন। যদিও পরে তাঁর মেয়াদ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। ২ অগাস্ট ঘোষণা করেন, তিনি বিজেপি ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। এই মন্তব্যের দেড় মাস যেতে না যেতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন বাবুল সুপ্রিয়।

Babul Supriyo: মোদি মন্ত্রিসভার সদস্য থেকে যুযুধান মমতা শিবির, আড়াই মাসের মধ্যেই অভাবনীয় পটপরিবর্তন

গতমাসে তৃণমূলে যোগ দেওয়ার পর, সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য দিল্লি যান বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকারের কাছে তাঁর ইস্তফাপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু, সূত্রের দাবি, ছ’দিন দিল্লিতে থেকেও স্পিকারের সঙ্গে দেখা করার জন্য সময় না পাওয়ায় এদিন কলকাতায় ফেরেন তিনি। 

আরও পড়ুন: Khardah By Poll : জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিন্হার বাড়িতে বিজেপি প্রার্থী! পেলেন তাঁর স্ত্রীর 'আশীর্বাদ'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget