এক্সপ্লোর

আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ, খুলল তারকেশ্বর মন্দিরও

শিব চতুর্দশীর মাসখানেক আগে আজ থেকে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। খুলল বেলুড় মঠও।

সঞ্চয়ন মিত্র,  সোমনাথ মিত্র, হুগলি :  আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ। করোনা-কালে টানা ১৯২ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে বেলুড় মঠের দরজা খুললেও, কোভিড-পরিস্থিতিতে মানতে হবে কিছু বিধিনিষেধ। সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সোয়া ৫টা, দিনের ২টি নির্দিষ্ট সময়ে ঢোকা যাবে বেলুড় মঠে। মূল মন্দিরে বসে ধ্যান করা যাবে না। হবে না আরতি দর্শন। আপাতত বন্ধ থাকবে প্রসাদ বিতরণ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, আপাতত সন্ন্যাসী মহারাজদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। এছাড়াও করোনা আবহে বেলুড় মঠের চারটি গেস্ট হাউসে অতিথিদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।


শিব চতুর্দশীর মাসখানেক আগে আজ থেকে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহে, দীর্ঘদিন বন্ধ থাকার পর, মাস পাঁচেক আগে মন্দির খোলে। কিন্তু গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না পুণ্যার্থীদের। তবে গর্ভগৃহে প্রবেশের জন্য করোনা আবহে জারি হয়েছে কিছু বিধিনিষেধ। শুধুমাত্র ফুল, বেলপাতা, ও জল নিয়ে প্রবেশ করা যাবে। জ্বালানো যাবে না ধূপ ও মোমবাতি। গর্ভগৃহে একেকবারে ২০ জন করে দর্শনার্থীকে ঢোকানো হবে। করোনা সংক্রমণের জেরে মাস চারেক বন্ধ থাকার পর জুন মাসে একদিনের জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির।সংক্রমণ বাড়তে থাকায় পরের দিনই বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।

 

জুন মাসে খুলে যায় দক্ষিণেশ্বর মন্দিরের দরজা।  ভক্তদের লাইন পৌঁছে যায় স্কাইওয়াক পর্যন্ত। তবে সামাজিক দূরত্ব-বিধি মেনে, মুখে মাস্ক পরে দর্শন হচ্ছে। থার্মাল স্ক্রিনিং, জীবাণুনাশক টানেল পেরিয়ে ভক্তদের ঢুকতে হয় মূল মন্দিরে। দূরত্ব বিধি বজায় রাখা হয় যথাসম্ভব।  পুজো দিতে হচ্ছে গর্ভগৃহের বাইরে থেকে। ফুল, মালা নিয়ে মন্দিরে প্রবেশ করা যাচ্ছে মা। শুধুমাত্র ফল ও মিষ্টি দিয়ে পুজো দেওয়া যায়। 

(বিস্তারিত আসছে ...)

 

 

সেরা শিরোনাম

Bus Accident: গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
Tapas Roy On Sudip: পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,
পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,"দল চাইলে সুদীপের হয়ে প্রচার করব, পদযাত্রা করব"
West Bengal News Live : বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকাণ্ডে কংগ্রেস নেতার জামিন
বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকাণ্ডে কংগ্রেস নেতার জামিন
Sajal Ghosh On NCPI:
"BJP ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে,এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়..”, পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সজলের

ভিডিও

Madan Mitra News : 'জোড়াফুল মানে মমতা আর অভিষেক ছিল, সেটা আমরা জানতাম না', বললেন মদন মিত্র | ABP
NCPI News : 'আমরা ১৭ জন বিজেপিতে যোগ দেব', পুরভোটের আগে জল্পনা বাড়ালেন জগদীশ | ABP Ananda | BJP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬)পর্ব ২: ফিরল TMC আমলের সিন্ডিকেট-ত্রাস,তাণ্ডবের জেরে বন্ধ সার কারখানা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬) পর্ব ১: NCPI-তে নিয়ে গেছেন BJP নেতারা : বসুনিয়া, ওটা মঙ্গলগ্রহের BJP : শমীক
BJP News: সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget