এক্সপ্লোর

বাড়ি ছাড়তে নারাজ ঘাটালে জলবন্দি মানুষ, উদ্ধারে গিয়েও খালি হাতে ফিরল বায়ুসেনার কপ্টার

পশ্চিম মেদিনীপুর: জলবন্দি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে উদ্ধার কাজে নামল বায়ুসেনার কপ্টার। নবান্ন থেকে খবর পৌঁছতেই, ব্যারাকপুর থেকে ঘাটাল উড়ে যায় বায়ুসেনার এমআই ১৭-ভি ৫ কপ্টার। শুরু হয় উদ্ধার কাজ। যদিও এদিন খালি হাতেই ফিরতে হয় কপ্টারকে।

বৃষ্টি কমলেও শিলাবতীর নদীর জলে এখনও প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। নদীর দুই পাড়ে ঘাটাল পুরসভার সবকটি ওয়ার্ডই জলের তলায়! সব চেয়ে শোচনীয় অবস্থা ঘাটালের হরিসিংহ পুর ও প্রতাপপুর গ্রামের!

প্রতাপপুরে শিলাবতীর বাঁধ ভেঙে ভেসে গিয়েছে চারপাশ। কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে রয়েছে ঘাটাল। বাকিরা নিরাপদ জায়গায় সরে যেতে পারলেও তীব্র স্রোতের মধ্যে গ্রামে আটকে পড়েন বেশ কয়েক জন বাসিন্দা।

কোথাও বুক সমান জল, কোথাও আবার মাথার ওপর দিয়ে বইছে শিলাবতী। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা কলাগাছের ভেলা! পুলিশ সূত্রে দাবি, হরিসিংহ পুর ও প্রতাপপুরে পৌঁছতেই পারেনি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এই পরিস্থিতিতে উদ্ধারের জন্য কলকাতা পুলিশের সাহায্য চায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

খবর পৌঁছতে দেরি হয়নি নবান্নে। দুর্গতদের উদ্ধারে নবান্ন থেকে যোগাযোগ করা হয় বায়ুসেনার সঙ্গে। ব্যারাকপুর থেকে ঘাটালে পাঠানোর হয় বায়ুসেনার এমআই ১৭-ভি ৫ কপ্টার। শুরু হয় উদ্ধার কাজ। আকাশ পথের মতো জল পথেও শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু, বাসিন্দারা ভিটে ছাড়তে রাজি না হওয়ায় ঘাটালে দুর্গতদের আজ উদ্ধার করা গেল না।

প্রসঙ্গত, ঘাটালের দুটি গ্রামে আটকে ৬৫ জন। দুর্গতদের উদ্ধারে নবান্নের অনুরোধে যায় বায়ুসেনার কপ্টার। কিন্তু বাসিন্দারা বাড়ি ছাড়তে রাজি হয়নি। অভয় দিতে কপ্টারের পাইলট বোঝানোর চেষ্টা করেন। পুলিশকর্মী ও স্থানীয় ব্যক্তিকে নিয়ে বোঝানোর চেষ্টা করেন। বাসিন্দারা রাজি না হাওয়ায় ফিরে আসে কপ্টার।

এদিকে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ঘাটাল লাগোয়া নিমতলা ও দাসপুর এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী। কথা বলেন দুর্গতদের সঙ্গে। এই পরিস্থিতির জন্য, ৭৮ সালের বন্যার তুলনা টেনে ডিভিসি-র ওপরই দায় চাপিয়েছেন সেচমন্ত্রী। বলেন, ৭৮ সালে যে বন্যা তৈরি হয়েছিল, এবার তার থেকেও বেশি জল ছেড়েছে ডিভিসি। কোনওভাবেই ত্রাণ সমস্যা হচ্ছে না।

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?

ভিডিও

Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget