এক্সপ্লোর

BJP Workers Join TMC:এবার লাভপুরে ভুলস্বীকার করে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর

লাভপুরে দলত্যাগী বিজেপির বুথ সভাপতি প্রশান্ত বাগদী বলেছেন, আমরা ভুল করেছিলাম। ভুল বুঝতে পেরেছি। তাই তৃণমূলে যোগ দিলাম উন্নয়নে সামিল হব বলে।


গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  বীরভূমের লাভপুরে শতাধিক বিজেপি কর্মী, সমর্থক যোগ দিলেন তৃণমূলে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক। ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের যোগদান করানো হচ্ছে, এই অভিযোগে সরব বিজেপি। তৃণমূলের দাবি, উন্নয়নের কাজে সামিল হতেই দলবদল।
রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে তরজা তুঙ্গে।  এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, ভোট মিটে যাওয়ার পর, দলে দলে মানুষ মিছিল করে, জমায়েত করে বলছেন, আমরা আগে যা করেছি ভুল করেছি, এখন ঠিক করতে চাই। এই ধরনের দৃশ্য আমি কোনওদিন দেখিনি। এ ধরনের অভিযোগ উঠলে, আইন অনুযায়ী পুলিশের যা করণীয়, পুলিশ সেটা করছে না। 
এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই, সোমবার বীরভূমের লাভপুরের ২ নম্বর অঞ্চলের শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। আর সেইসঙ্গে তাঁদের গলাতেও, সেই ভুল স্বীকার!
লাভপুরে দলত্যাগী বিজেপির বুথ সভাপতি প্রশান্ত বাগদী বলেছেন, আমরা ভুল করেছিলাম। ভুল বুঝতে পেরেছি। তাই তৃণমূলে যোগ দিলাম উন্নয়নে সামিল হব বলে।
লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ সিংহ যাঁরা বিধানসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, আজ যাঁরা দলে এলেন, তাঁদের স্বাগত জানাচ্ছি। প্রায় ৩০০ পরিবার এদিন তৃণমূলে যোগ দিলেন।
বিজেপি রাজ্য সভাপতি   দিলীপ ঘোষ বলেছেন, বীরভূমে বিজেপির রেজাল্ট ভাল হয়েছে। একাধিক আসনে এক লক্ষের ওপর ভোট পেয়েছি। তাই আতঙ্কিত হয়ে তৃণমূল এখানে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে। ঘরছাড়া করছে। 
গত কয়েকদিনে নানুর, ইলামবাজার, বোলপুরে প্রায় একই দৃশ্য দেখা গেছে। কোথাও পোস্টার, কোথাও প্ল্যাকার্ড হাতে বিজেপি কর্মীরা ভুল স্বীকার করেছেন। 
সাঁইথিয়ায় গত ১৮ জুন প্রায় ২০০ বিজেপি কর্মীকে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করানো হয়। 
এবার লাভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। পরের পর এই সব ঘটনায় জেলার রাজনীতিতে বিতর্ক ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget