এক্সপ্লোর

অমিত বাংলা জয়ের ডাক দিলেও সমতলের তিন পুরসভাতেই তিনে বিজেপি

কলকাতা: কোচবিহার লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে দ্বিতীয় স্থান পেয়েছিল বিজেপি।দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও দ্বিতীয় স্থান পেয়েছিল তারা।এই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি  অমিত শাহ রাজ্যে এসে ২০১৯-এ বাংলা জয়ের ডাক দিয়েছিলেন! কিন্তু, সাত পুরসভার ভোটে সমতলে বিন্দুমাত্র দাগ কাটতে ব্যর্থ হল বিজেপি। তৃণমূলকে ধাক্কা দেওয়া তো দূরের কথা, পূজালি, রায়গঞ্জ কিংবা ডোমকলে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেনি তারা। পূজালি পুরসভায় ২টি আসনে জিতলেও  ভোট শতাংশের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। পূজালিতে তৃণমূল পেয়েছে প্রায় ৪৮ শতাংশ ভোট। বাম-কংগ্রেস জোট প্রায় ২৩ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে মাত্র ১৫ শতাংশ ভোট। রায়গঞ্জে পুরসভায় একটি মাত্র আসন দখল করতে সক্ষম হয়েছে বিজেপি। ভোট শতাংশের নিরিখে এই পুরসভাতেও তৃতীয় স্থানে তারা। রায়গঞ্জে তৃণমূল পেয়েছে ৫৬ শতাংশ ভোট। বাম-কংগ্রেস জোট পেয়েছে প্রায় ৩৪ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে মাত্র ৮ শতাংশ ভোট। সংখ্যালঘু অধ্যুষিত ডোমকল পুরসভায় একটি আসনেও জিততে পারেনি বিজেপি। ভোট শতাংশের নিরিখে এখানেও তৃতীয় স্থানে তারা। ডোমকলে তৃণমূল ৭৬ শতাংশ ভোট পেয়েছে। বাম-কংগ্রেসের জোট পেয়েছে ১৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে মাত্র ১.৩৯ শতাংশ ভোট। বিজেপি অবশ্য এই ফলে অস্বাভাবিক কিছু দেখছে না।  দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সমতলের এই পুরসভাগুলিতে অস্তিত্ব বজায় রাখতে পেরেই তাঁরা সন্তুষ্ট। সমতলে বিজেপি সমেত বিরোধীদের এই ফলকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি-সিপিএম-কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হবে। বিজেপি অবশ্য পাহাড়ের তিন পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার জয়ের মধ্যেই আনন্দ খুঁজে পাচ্ছে। কারণ, মোর্চা তাদের শরিক। দিলীপ ঘোষের অভিযোগ, মিরিকে রিগিং করে জিতেছে তৃণমূল। সমতলের তিন পুরসভায় শোচনীয় ফল। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। রাজ্য বিজেপি পারবে তো দলের শীর্ষ নেতৃত্বের কথা মতো লং জাম্প দিতে? উত্তর মিলবে ভবিষ্যতেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget