এক্সপ্লোর

বসিরহাটে যাওয়ার পথে বাম, কংগ্রেস ও বিজেপির প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

উত্তর ২৪ পরগনা: বসিরহাট যাওয়ার পথে বাম-বিজেপি-কংগ্রেসকে আটকাল পুলিশ। দমদমের মাইকেলনগরে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতা-নেত্রীরা। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া না দিয়ে সকালে বসিরহাট রওনা দেন বিরোধীরা। অশোকনগরের কাছে ও দেগঙ্গায় বামেদের আটকায় পুলিশ। বামেদের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মহম্মদ সেলিম। ছিলেন সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্যও।অশোকনগরের মুখে তাঁদের আটকে দেয় পুলিশ। সেখান থেকেই ফিরে আসে বাম প্রতিনিধিদল। প্রতিবাদে বারাসতে বিক্ষোভ কর্মসূচী বামেদের। কংগ্রেসের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী। কংগ্রেস প্রতিনিধিদলকে আটকানো হয় বারাসতেই। কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন অধীর ও প্রদীপ ভট্টাচার্য। মাইকেলনগরে বিজেপি প্রতিনিধিদের আটকায় পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। একাই গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে আটকান পুলিশকর্মীরা। পরে রূপা-লকেট-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। গতকাল সবার সহযোগিতা চেয়ে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। বার্তা পৌঁছে দিতে ৩ বিরোধীদলের নেতাকে ফোন করেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, এখনও থমথমে বসিরহাট। চলছে পুলিশ-আধা সেনার টহল। আজও দোকানবাজার বন্ধ। এদিকে, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মার তরফে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনার উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে কয়েকটি রাজনৈতিক দল প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করেছে বলে আমরা জানতে পেরেছি। ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে এই মুহূর্তে ওই এলাকায় গেলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠতে পারে, যা এলাকার শান্তি বিঘ্নিত করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকেই ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সেরা শিরোনাম

News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget