এক্সপ্লোর

Bengal Bus strike: একাধিক দাবিতে পরপর ৩ দিন রাজ্যে বাস ধর্মঘটের ডাক! চরম দুর্ভোগের আশঙ্কা

Bus Strike in Bengal: ডিজেলের উপর জিএসটি বসানো এবং কর কমিয়ে দেওয়া-সহ একাধিক দাবিতে চলতি মাসে পর পর টানা তিনদিন রাজ্যে বাস এবং মিনিবাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনের তরফে। আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি এই ধর্মঘট হতে চলেছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক রাজ্যে। জ্বালানির উপর জিএসটি বসানো ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছে একাধিক সংগঠন। দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ধর্মঘট ডাকার নেপথ্যে কারও উস্কানি রয়েছে বলে মনে করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। দামের হুল ফুটিয়ে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম মঙ্গলবার পৌঁছে যায় ৮৬ টাকা ৬৩ পয়সায় ৷ একদিনে লিটারে ২৫ পয়সা বেড়ে ডিজেলের দাম পৌঁছয় ৭৮ টাকা ৯৭ পয়সায় ৷ জ্বালানির উপর চাপানো কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ উৎপাদন শুল্ক কমিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার দাবি তুলেছেন বিরোধীরা।

ডিজেলের উপর জিএসটি বসানো এবং কর কমিয়ে দেওয়া-সহ একাধিক দাবিতে চলতি মাসে পর পর টানা তিনদিন রাজ্যে বাস এবং মিনিবাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনের তরফে। আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি এই ধর্মঘট হতে চলেছে। যার প্রভাব পড়বে রাজ্য জুড়ে। প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ ফের রেকর্ড গড়ল জ্বালানির দাম। আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে হল ৮৬ টাকা ৬৩ পয়সা। কলকাতায় মঙ্গলবার লিটারপ্রতি ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে হয়েছে ৭৮ টাকা ৯৭ পয়সা। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, অতিমারীর কারণে তেল-উৎপাদনকারী দেশগুলিতে উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তার ফলেই বাড়ছে জ্বালানির দাম।

বিভিন্ন রুটের বাসে ইতিমধ্যেই অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে। যাত্রীদের একাংশের দাবি ৭ থেকে ১০ টাকা, ৮ টাকার ১২ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বাসে ৷ মঙ্গলবার দুপুরে বাস ও মিনিবাস সংগঠনগুলির বৈঠক বসে। সেই বৈঠকে ধর্মঘটের পথ বেছে নেন মালিকরা। এ বিষয়ে বাস ও মিনিবাস সংগঠনগুলির পক্ষে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে বাস ও মিনিবাস চালানো সম্ভব হচ্ছে না। বাস মালিকদের দাবি, অবিলম্বে বাস ভাড়া পুনর্বিন্যাস করতে হবে রাজ্য সরকারকে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও ডিজেলের দামের উপরে জিএসটি বসানোর দাবি করা হয়েছে৷ জিএসটি বসালে পেট্রোল-ডিজেলের দাম কমলে তাঁদের সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে আশাবাদী বাস মালিকরা ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget