এক্সপ্লোর

SSC: ‘সিবিআইকে তদন্ত করতে বলব’ চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ মামলায় এসএসসি-র সচিবকে তীব্র ভৎর্সনা হাইকোর্টের

High Court on SSC: উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়ে তদন্তের আর্জি রাজ্যের।তদন্তে আরও সময় চাইলেন এসএসসি-র আইনজীবী কিশোর দত্ত। দুপুর ৩ টা পর্যন্ত কমিশনকে সময় দিল হাইকোর্ট

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র সচিবকে তীব্র ভর্ত্‍‍সনা কলকাতা হাইকোর্টের।স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি-মামলায় ভর্ত্‍‍সনা এসএসসি (SSC) সচিবকে তিরস্কার করল আদালত (High Court)। মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন,  ‘আপনাদের উপর আমাদের ভরসা নেই।আপনারা কি তদন্ত করবেন আমি জানি।রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে। এই মামলায় সিবিআই-কে তদন্ত করতে বলব।সিআইএসএফ-কে বলব আপনাদের অফিসের দখল নিতে।পুরো কমিশন বরখাস্ত করে দেব। নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না’।  নিয়োগের চিঠি কি কমিশনের আঞ্চলিক অফিস থেকে?’কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

 উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়ে তদন্তের আর্জি রাজ্যের।তদন্তে আরও সময় চাইলেন এসএসসি-র আইনজীবী কিশোর দত্ত। দুপুর ৩ টা পর্যন্ত কমিশনকে সময় দিল হাইকোর্ট।

উল্লেখ্য, গতকালই গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলায়  মামলায় SSC-কে CBI তদন্তের হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ থেকে ১৯-এর মধ্যে স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয় SSC।সময়সীমা পেরনোর পরেও গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়েছে। এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে।  গতকাল মামলার শুনানিতে কমিশনের সচিবকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। ব্যাখ্যা সন্তোষজনক না হলে, মামলার তদন্তভার CBI-কে দেওয়া হতে পারে বলে SSC-কে সতর্ক করে দেয় হাইকোর্ট।

উল্লেখ্য, গতকাল বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু   আদালতে আইনি জট কাটলে ২ মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা জানতে চান, রাজ্য সরকার এসএসসিতে শিক্ষক নিয়োগ শুরু করবে কবে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আদালতে জট কেটে গেলে, আগামী দুমাসের মধ্যে ১৫ হাজার নিয়োগ হবে SSC-তে। 

২০১৪ সালে টেট-এর পর ৭ বছরের বেশি সময় পেরিয়েছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ এখনও আইনি জটিলতায় আটকে। চলতি বছর জুন মাসে স্কুল সার্ভিস কমিশন মেধাতালিকা প্রকাশ করে। অস্বচ্ছতার অভিযোগে তা বাতিল করে দেয় হাইকোর্ট। 

পরে হাই কোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশিত হয়। কিন্তু যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও মেধাতালিকায় নাম না থাকার অভিযোগ ওঠে ভুরি ভুরি। কলকাতা হাইকোর্টেরও নির্দেশ SSC-কে সবার অভিযোগ শুনতে হবে। এই পরিস্থিতিতে আইনি জট কাটিয়ে শিক্ষক নিয়োগের অপেক্ষায় রাজ্য। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget