এক্সপ্লোর

চার্জশিট-তথ্যে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে সিআইডি

হাইকোর্ট সূত্রে খবর, তথ্য জোগাড়ের পর দেখা যায়, মোট ২৭ হাজার ২৬৭টি মামলায় সঠিক সময়ে চার্জশিট জমা পড়েনি।

সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য ও ঋত্বিক মণ্ডল, কলকাতা:  চার্জশিট-তথ্যে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ভুল বলে জানিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে নিযুক্ত করা হয়েছে আদালত বান্ধব। পরবর্তী শুনানি ১০ অগাস্ট।

তথ্য বিড়ম্বনায় সিআইডি।চার্জশিট নিয়ে ভুল পরিসংখ্যান পেশ।হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য গোয়েন্দা সংস্থার ভূমিকা।আদালত সূত্রে খবর, ফৌজদারি মামলার বিচারে কেন দেরি হচ্ছে, সে বিষয়ে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করে। বেশ কিছুদিন আগে সেই মামলায় রিপোর্ট দেয় সিআইডি। সেই রিপোর্টে জানানো হয়, ৯৯৯টি মামলায় সময়মতো চার্জশিট পেশ করা যায়নি। 

অনেক মামলায় চার্জশিট পেশ হয়নি ১২ বছরেও।কিন্তু কেন এই পরিস্থিতি? তার কারণ হিসেবে সিআইডি আদালতে জানায়,অনেক সময় ফরেন্সিক রিপোর্ট আসতে দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার দেরি হচ্ছে বিশেষজ্ঞদের মতামত আসতে। কোথাও আবার নথি উদ্ধারে সময় লাগছে তো, কখনও বেশ কিছু দফতরের অনুমতি পেতে সময় লেগে যাচ্ছে।

কিন্তু সিআইডির এই যুক্তি গ্রহণযোগ্য না হওয়ায়, চলতি বছরের ৯ জুন হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলকে একটি নির্দেশ দেয়।তাতে বলা হয়, কতগুলি মামলার চার্জশিট সঠিক সময়ে পেশ পেশ করা যায়নি, সমস্ত আদালত থেকে পরিসংখ্যান সংগ্রহ করতে হবে।হাইকোর্ট সূত্রে খবর, তথ্য জোগাড়ের পর দেখা যায়, মোট ২৭ হাজার ২৬৭টি মামলায় সঠিক সময়ে চার্জশিট জমা পড়েনি। এরপরই সিআইডি-র ভূমিকায় ক্ষুব্ধ হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 

হাইকোর্ট জানায়, সিআইডি-র দেওয়া তথ্য ভুল। এবং আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করা হয়েছে। সিআইডি-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হঁশিয়ারিও দেওয়া হয়। এরপরই এক আইনজীবীকে আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করা হয়। যিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে আদালতে মতামত জানাবেন। 

আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, সিআইডির ওপর কারও ভরসা নেই, অকেজো হয়ে গেছে।অন্যদিকে, তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন, এজি এর আইনগত জবাব দেবেন।মামলায় পরবর্তী শুনানি হবে ১০ অগাস্ট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget