এক্সপ্লোর

Cattle Smuggling Case: বিনয় মিশ্রকে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের, দ্রতই রেড কর্নারও?

কয়লা,গরু, কোকেন, চিটফান্ড৷ এইসব ইস্যুতেই সরগরম বাংলার ভোট রাজনীতি। কয়লাকাণ্ডে মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার ২৪ ঘণ্টার মধ্যে গরু পাচার কাণ্ডের তদন্তে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রকাশ সিনহা,কলকাতা: কয়লা কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরের দিনই গরুপাচার তদন্তে বিনয় মিশ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এরপর ইন্টারপোলের সঙ্গে কথা বলে বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করবেন তাঁরা।

কয়লা,গরু, কোকেন, চিটফান্ড৷ এইসব ইস্যুতেই সরগরম বাংলার ভোট রাজনীতি। কয়লাকাণ্ডে মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার ২৪ ঘণ্টার মধ্যে গরু পাচার কাণ্ডের তদন্তে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে বলা হয়েছে বিনয় মিশ্রর মাধ্যমে গরু পাচারের কোটি কোটি টাকা হাত বদল হয়েছে। গরু এবং কয়লা, দুই তদন্তেই রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। বারবার হাজিরা এড়ানোয় বিনয়কে পলাতক ঘোষণা করেছে আদালত। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়।

গরুপাচারকারীদের টাকা কীভাবে বিনয় মিশ্রের কাছে পৌঁছত? যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সেই টাকা খাটিয়ে কীভাবে বিপুল সম্পত্তি তৈরি করেছেন? বিনয় মিশ্রর মাধ্যমে কীভাবে অন্যদের কাছে গরুপাচারের টাকা পৌঁছত, সাপ্লিমেন্টারি চার্জশিটে বিশদে তা উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ছাড়া আরও কারও নাম উল্লেখ করা হয়নি ৷ সিবিআই সূত্রে খবর, চার্জশিটের পর তারা রেডকর্নার নোটিস জারি করবে। এ বাবদ ইন্টারপোলের সঙ্গে কথা বলবে ৷

গত বছর নভেম্বরে কয়লাকাণ্ডে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হতেই কলকাতা ছাড়েন বিনয় ৷ সিবিআই সূত্রে দাবি, বিনয় বর্তমানে দুবাইয়ে আত্মগোপন করেছেন। অভিযোগ, তাঁর কাছে অন্য দেশের পাসপোর্ট আছে। যার সাহায্যে বিভিন্ন দেশে যাতায়াত করছেন। বিনয় মিশ্রকে একাধিকবার নোটিস পাঠিয়েছে সিবিআই। দু’বার উত্তর দিয়ে, হাজিরার জন্য সময় চাইলেও, পরবর্তীতে তাঁর কোনও খোঁজ নেই।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget