এক্সপ্লোর
জলপাইগুড়িতে ভবানী পাঠকের স্মৃতিবিজড়িত প্রাচীন মন্দির পুড়ে ছাই

জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জে কয়েক শতাব্দী পুরনো ভবানী পাঠকের মন্দির পুড়ে ছাই হয়ে গেল। প্রদীপের শিখা থেকে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কথিত আছে, শিকারপুর এলাকার কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের ওই মন্দিরটি দেবী চৌধুরাণীর স্মৃতি বিজড়িত। এটিই ছিল ভবানী পাঠকের ডেরা। গতকাল রাত ১০টা নাগাদ মন্দিরে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা মন্দির। পরে দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
Before You Go
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর





















