এক্সপ্লোর

Mamata attacks Dhankar: জৈন-হাওয়ালা মামলায় কে যুক্ত ছিলেন, চার্জশিটে নাম ছিল কিনা প্রকাশ করুন, রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

West Bengal Chief Minister dubbed Governor Jagdeep Dhankhar as corrupt. রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা: উত্তরবঙ্গ সফর নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপালের অপসারণ চেয়ে ৩টি চিঠি লিখেছি। জিটিএ নিয়ে তদন্তের আগে আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত। কাদের নিয়ে গেছে,কত টাকা খরচ হয়েছে, সব তদন্ত হওয়া উচিত। দার্জিলিঙের উপর এত রাগ কেন? যা ইচ্ছে তাই করবেন, মেনে নেব না। উত্তরবঙ্গকে অশান্ত করতে জেনেবুঝে দার্জিলিঙে গেছেন রাজ্যপাল। শুধু বিজেপির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত চলছে, এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল।’

এরপর রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘জৈন হাওয়ালা মামলায় কে যুক্ত ছিলেন, চার্জশিটে নাম ছিল কিনা প্রকাশ করুন। যেভাবে টাকা-কমিশনকে কাজে লাগিয়ে ভোট, সবাই জানে। অফিসার, পর্যবেক্ষকদের বদলে রাজনৈতিক কমিশন ভোট করিয়েছে। ভুয়ো খবর ছড়িয়ে সোশাল মিডিয়ায় প্রচারের চেষ্টা চলছে।’

আজ ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মানুষের জীবন নিয়ে যারা খেলে, তারা সন্ত্রাসবাদীদের চেয়েও ভয়ঙ্কর। রাজ্যে ২ কোটি ১২ লক্ষ মানুষ ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন পেয়েছে। ছবি দেখিয়ে যারা প্রতারণা করে, তাদের ছাড় দেওয়া হবে না। ছবি কাজে লাগানো ঠকবাজদের কাজ। চোখের সামনে কে কী ব্যবসা চালাচ্ছে, সে বিষয়ে পুলিশ-পুরসভা দায়িত্ব এড়াতে পারে না। প্রতারককে যারা সাহায্য করেছে, তাদের কাউকেই ছাড় নয়। যারা প্রতারক, তারা বিজেপির থেকেও ইন্ধন পেয়েছে।’

মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘জিটিএ নিয়ে যে গুরুতর অভিযোগ উঠেছে, তার জবাব দিন। দুর্নীতি হলে কারা জড়িত, তার কেন তদন্ত হচ্ছে না?
রাজ্যপালের সফরের খরচ তদন্তসাপেক্ষ হলে, জিটিএ-তেও দুর্নীতি হয়েছে। জৈন হাওয়ালা মামলায় কী আছে, জিটিএ-র অভিযোগের তার কি উত্তর? জৈন হাওয়ালা মামলায় নাম জড়িয়ে একটা অন্যায়কে আড়াল করা যায় না। রাজ্যপাল যে অভিযোগ করেছেন, তা রাজ্যবাসীর অভিযোগ। রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত কিনা, তার জবাব রাজ্যপাল দেবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget