এক্সপ্লোর

Mamata Banerjee: তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার, আজ পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

২৮ অক্টোবর উত্তরবঙ্গ থেকে গোয়া যাবেন মুখ্যমন্ত্রী...

আশাবুল হোসেন, কলকাতা: তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পাঁচদিনের সফরে খতিয়ে দেখবেন পাহাড়ের পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে পাহাড়জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা।

আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে আজ শিলিগুড়িতে কমিশনার মাঠে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি পুজো কমিটিকে শারদ সম্মান দেবেন তিনি। 

কাল উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গল ও বুধবার থাকবেন কার্শিয়ঙে।

সেখানে কালিম্পং ও দার্জিলিং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার ২৮ অক্টোবর প্রশাসনিক সফর সেরে বাগডোগরায় ফিরবেন তিনি। এরপর সেখান থেকেই গোয়ায় উড়ে যাবেন তিনি। 

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান, গোয়া সফরের আগে ট্যুইট মমতার

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড়। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের সরাসরি যোগাযোগ বন্ধ। এর মধ্যেই রবিবারই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর।

সূত্রের খবর, ধস বিধ্বস্ত এলাকায় যেতে পারেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে আশাবাদী পাহাড়বাসী। 

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রেসিডেন্ট অনীত থাপা বলেন, মমতা আসলেই পাহাড়ে কিছু না কিছু দেন। তিনি আসলেই লোক অনেক আশা করে। জিটিএ ইলেকশন হবে কিনা, সরকার জানে। পাহাড়ে জিটিএ ইলেকশন জরুরি।

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, যখনই আসেন, তখনই পাহাড়কে কিছু দেন। ওঁর সঙ্গে কথা বলতে চাই আমরা জিটিএ না, পাহাড়ের পার্মানেন্ট সলিউশন চাই।

আরও পড়ুন: লক্ষ্য এবার গোয়া, পরের সপ্তাহেই চারদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও, মুখ্যমন্ত্রীর পাহাড় সফরকে কটাক্ষ করেছে বিজেপি। কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, সরকারি ট্যুর নয়। পলিটিকাল ট্যুর। আমাকে তো কেউ কিছুই বলেনি। জিটিএ ইলেকশন তো করলেও ভালো। না করলেও ভালো। কিন্তু পঞ্চায়েত ইলেকশন হওয়া জরুরি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget