এক্সপ্লোর

Mamata Banerjee to Visit Goa: লক্ষ্য এবার গোয়া, পরের সপ্তাহেই চারদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। 

আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : আয়তনে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। সেই গোয়ারই এখন বিশাল ওজন। কারণ, আগামী বছর, সেখানে ভোট। তাই, সমুদ্র তীরবর্তী এই ছোট্ট জায়গাই এখন রাজনৈতিক দলগুলির পাখির চোখ। আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ৩১ তারিখ। তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। 

বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের নেতার। যোগ দিতে পারেন গোয়ার বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই, গোয়ায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট, প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের প্রতিনিধিরা। ইতিমধ্যে এর আগে প্রসূণ বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারির মতো তৃণমূল বিধায়ক, সাংসদরা গোয়ায় বেশ কিছুদিন কাটিয়ে এসেছেন। যে সময় বেশ কিছু পরিচিত মুখ তৃণমূলে নামও লেখান।

সম্প্রতি, তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী, AICC-র প্রাক্তন সাধারণ সম্পাদক লুইজিনহো ফালেইরো। শুক্রবারই, তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সোমবার গোয়ায় পৌঁছচ্ছেন সৌগত রায়। সেখানে তৃণমূলের নতুন কর্মসূচি শুরু করবেন তিনি। যে কর্মসূচির নাম 'গোয়ায় নতুন ভোর'। তৃণমূল সাংসদ সৌগত রায় যে প্রসঙ্গে বলেছেন, 'গোয়ায় নতুন সকাল আনবে তৃণমূল।' যা নিয়ে অবশ্য রাজ্যের শাসকদলকে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'ওই ধরণের মনোরম পরিবেশে কিছু লোক না থাকলে আনন্দ কীভাবে হবে? ছোট ছোট দলের থেকে লোক নেওয়ার চেষ্টা করবে।'

গোয়া সফরের আগে রবিবার থেকে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। যার জন্য এই মুহূর্তে চলছে প্রস্তুতি। প্রশাসনিক দায়িত্ব পালনের পরই তৃণমূল সুপ্রিমো নেমে পড়বেন দলের কাজে। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রেখেছিলেন এবার দেশজুড়ে খেলা হবে। সেই লক্ষ্যেই তৃণমূল কর্মী-সমর্থকরা কাজ শুরু করার পর এবার সেই কাজে নামলেন খোদ তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- নজরে গোয়ার মসনদ, উত্তরবঙ্গ সফর শেষে প্রথম পশ্চিমী রাজ্যে পাড়ি মমতার

আরও পড়ুন- তৃণমূলে যোগ দিচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget