এক্সপ্লোর

বসিরহাটে যাচ্ছেন বাম-কংগ্রেস-বিজেপির প্রতিনিধিরা, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত না যাওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর

কলকাতা: পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কেউ বসিরহাটে যাবেন না। আবেদন মুখ্যমন্ত্রীর। সহযোগিতা চেয়ে কংগ্রেস-সিপিএম-বিজেপি নেতৃত্বকে ফোন পার্থ চট্টোপাধ্যায়ের। বসিরহাটের অশান্তি নিয়ে রাজ্য সরকার যখন বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ করছে, তখন পাল্টা চাপ তৈরি করতে রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি তুলল বিজেপি। বামেরা অবশ্য আগেই স্পষ্ট করে দিয়েছে, তারা এই দাবির পক্ষে নয়। এ নিয়ে বামেদের কটাক্ষ করেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, রাষ্ট্রপতি শাসন জারি হলে আবার যদি ভোট হয়, তাতে হেরে যাওয়ার ভয়েই সিপিএম রাষ্ট্রপতি শাসন চাইছে না। সুর চড়িয়ে বিজেপিকে জবাব দিয়েছে বামেরাও।  বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, বিজেপির কাছ থেকে তাঁদের কিছু শেখার নেই। তিনি বলেছেন, ৩৫৬ ধারা সমস্যার সমাধান নয়। বাম-বিজেপির এই দ্বন্দ্বের মধ্যেই তৃণমূল-বিজেপি সংঘাতও বাড়ছে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বিজেপির বাড়বাড়ন্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাহুল সিনহাকে পাল্টা কটাক্ষ করেছেন। একদিকে তৃণমূল যখন রাজ্যপালের সমালোচনায় সরব, অন্যদিকে তখন প্রাক্তন বিজেপি নেতা তথা ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ফের সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। এদিকে বসিরহাট নিয়ে আরও জোরালোভাবে ঝাঁপিয়ে পড়তে এবার দিল্লি থেকে আসছে বিজেপির তিন সাংসদের প্রতিনিধি দল। মীনাক্ষী লেখি,সত্যপাল সিংহ এবং ওম মাথুর।তিনজনই রিপোর্ট দেবেন অমিত শাহকে। শুক্রবার রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে, রাজ্য বিজেপির প্রতিনিধি দলের বসিরহাট যাওয়ার কথা রয়েছে। শুক্রবার শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দলও বসিরহাট যাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যতক্ষণ না বসিরহাটের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন, আপনারা কেউ বসিরহাট যাবেন না। আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রীর এই বার্তা পৌঁছে দিতে ৩ বিরোধী দলের নেতৃত্বকে ফোনও করেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব শান্তি ফেরানো।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget