এক্সপ্লোর
বীরভূমের নলহাটিতে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার, মৃত পোষা কুকুরটিও

নলহাটি: বীরভূমের নলহাটির জুঙ্গুলগ্রামের বাড়ি থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ। মৃতদের নাম জয়দেব মাল ও চায়না মাল। আজ সকালে বাড়ির বিছানায় চায়না দেবীর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় জয়দেবের দেহ। শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের পর ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। বাড়ি থেকে পোষা কুকুরটিরও দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মেয়ে দাবি করেছেন, ত্রিকোণ প্রেমের জেরে এই খুন।
Before You Go
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর





















