এক্সপ্লোর

Covid19 Update: চুম্বকের টানে শরীরে আটকাচ্ছে চামচ, খুন্তি! ভ্যাকসিন এফেক্ট নাকি অন্যকিছু

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতনগর এলাকায়।

সনৎ ঝা, শিলিগুড়ি: করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে চৌম্বকীয় শক্তি! এ যেন এক অবাক করা ঘটনা। করোনার ভ্যাকসিন নেওয়ার পর শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে ধাতব পদার্থ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতনগর এলাকায়। পেশায় গাড়ি চালক নেপাল চক্রবর্তী। তাঁর দাবি এমন ঘটনাই ঘটেছে তাঁর সঙ্গে।  আর এই ঘটনা ঘিরে  শিলিগুড়িতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ভ্যাকসিন নিয়ে মানব চুম্বক হয়ে ওঠার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো।

নেপাল চক্রবর্তী জানান, চামচ দিয়ে খেতে খেতে তিনি টিভিতে খবর দেখছিলেন। সেখানে হিন্দিভাষী একটি চ্যানেলে তিনি দেখেন এক ব্যক্তি দুটো ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে হাতা খুন্তি লেগে যাচ্ছে। ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনই। কৌতুহল বশত তিনিও নিজের শরীরে তা পরীক্ষা করতে যান। ওই ব্যক্তি জানিয়েছেন, পরীক্ষা করতে গিয়েই তিনি দেখেন তাঁর শরীরের পয়সা সহ হাতা খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। মুহূর্তেই তা জানাজানি হয়ে যায়। নেপাল চক্রবর্তী জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে কোনো অস্বস্তি হয়নি। তবে কিছু ধাতব পদার্থ শরীরে আটকে যাওয়ার ঘটনায় তিনি অবাক হয়ে যান। এরপর আজ রবিবার তিনি যান শিলিগুড়ি হাসপাতালে। ডাক্তার দেখিয়ে তিনি নিশ্চিত হতে চান কি কারণে এই ঘটনা ঘটল।  

Fact Check: ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকের প্রভাব! ভিত্তিহীন-ভুয়ো দাবি

এ ব্যাপারে চিকিৎসক শঙ্খ সেন বলেন, ভ্যাকসিন নেওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে কি না তা বলা মুশকিল। হয়ত তাঁর শরীরে আগেই এমন হত তা আগে দেখা হয়নি। তাঁর উচিত স্বাস্থ্যবিভাগে বিষয়টি জানানো। ভ্যাকসিন নেওয়ার পর এই ঘটনা না কি তাঁর শরীরে এমন কোনও রোগ রয়েছে তা অতি সত্বর পরীক্ষা করে খুঁজে বের করা প্রয়োজন। দেশে ২০ কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন।  তাঁদের কারোর ক্ষেত্রে এখনও পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেনি। তাই দু একটি বিক্ষিপ্ত ঘটনায় এটা বলা যায় না যে ভ্যাকসিন নেওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে।

স্বঘোষিত ম্যাগনেটম্যানের দাবিকে নস্যাৎ করে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরিষ্কার জানিয়ে দিয়েছে- করোনার ভ্যাকসিন নিয়ে কোনও ব্যক্তির শরীরে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়া অসম্ভব। কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরোও ট্যুইট করে জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে মানব চুম্বক হয়ে উঠছে বলে যে দাবি নেটমাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে বলেন, ভ্যাকসিন যা দিয়ে তৈরি হচ্ছে তার সঙ্গে চুম্বকের কোনও সম্পর্ক নেই। বেশিরভাগ পয়সা লোহা দিয়ে তৈরি নয়। হাতা, খুন্তিও বেশিরভাগ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কোনও চুম্বক টানবে না। পেসমেকার, মেটালিক প্লেট বসানো আছে কি না বা কোনও শারীরিক সমস্যা আছে কি না তা দেখতে হবে।

ডিসক্লেইমার – এটি সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, এর পিছনে কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। এবিপি লাইভ বাংলা এই দাবি প্রসঙ্গে কোনও মতামত ব্যক্তও করে না।

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget