এক্সপ্লোর

Fact Check: ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকের প্রভাব! ভিত্তিহীন-ভুয়ো দাবি

ভিত্তিহীন খবরে প্রভাবিত না হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে ভ্যাকসিন নেওয়ারই পরামর্শ বিভিন্ন মহলের।

নয়াদিল্লি : করোনা ভ্যাকসিন নেওয়ার পর শরীরে তৈরি হচ্ছে চুম্বকের প্রভাব! সম্প্রতি নেটমাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে এমনই দাবি। এক ব্যক্তির হাতে খুন্তি আটকে থাকার ছবি ঘুরে বেড়িয়েছে নেটমাধ্যমে। দাবি করা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরই নাকি এমনটা হয়েছে! এই প্রেক্ষিতে জানিয়ে রাখা ভালো, দাবিটি একেবারে ভুয়ো ও ভিত্তিহীন। অতিমারির মাঝে ভুয়ো খবরের রমরমার আরও একটি নজির ছাড়া এটা কিছুই নয়।

ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকক্ষেত্র তৈরি হচ্ছে এই দাবিটি কেন ভিত্তিহীন ও ভুয়ো সেই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার কোভিডের টিকা নেওয়ার পর এমন কোনও ঘটনা ঘটানর কারণই নয়। কারণ, ভ্যাকসিনের মধ্যে কোনও ধরণের ধাতু যুক্ত থাকে না। তাই মেটাল বর্জিত কোভিড ভ্যাকসিন শরীরে গিয়ে চুম্বকক্ষেত্র তৈরি করেছে, এমন দাবি নেহাতই মনগড়া।

এটা অবশ্যই ঠিক ভ্যাকসিন নেওয়ার পর অনেকের শরীরেই বেশ কিছু মৃদু উপসর্গ দেখা গিয়েছে। মাথা ও গায়ে হাত-পায়ে ব্যথা, ভ্যাকসিন নেওয়া জায়গা অল্প ফুলে যাওয়া, কিছুটা ক্লান্তি, অল্প ঘুম ঘুম ভাব থেকে হালকা থেকে কিছুটা বেশি জ্বর। তবে এই সমস্ত উপসর্গই খুবই নগণ্য প্রভাব ফেলে থাকে শরীরে। 

কেন্দ্র থেকে রাজ্যের লাখো চিকিৎসক, গবেষক বারবার জানিয়েছেন, কোভিড ভ্যাকসিন একেবারে নিরাপদ। আর করোনার বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে জেতার একমাত্র রাস্তাই হল টিকাকরণ। তাই ভ্যাকসিনেশন ছাড়া অন্য কোনও উপায়ে মারণ ভাইরাসকে হারানো মুশকিল। আর এই অতিমারির সময়ে একইরকমের মারাত্মক ভুয়ো খবরও। তাই চুম্বকীয় ভুয়ো তত্ত্ব সামনে আসার পরই বিভিন্ন মহলের ফের বার্তা, ভিত্তিহীন খবরে প্রভাবিত না হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে ভ্যাকসিন নিতে।

মাঝে দেশজুড়ে ভ্যাকসিনের আকাল চললেও ক্রমশ আস্তে আস্তে গোটা দেশেই তা ক্রমশ কাটছে। এর মাঝেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, আগামী ২১ জুন থেকে সরকারি সব জায়গায় ১৮ ঊর্ধ্বদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget