এক্সপ্লোর

প্রশ্নে ব্যক্তিগত জীবনযাত্রা, ৩ মাসের জন্য সাসপেন্ড ঋতব্রত, ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন করল দল

কলকাতা: ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে পর পর অভিযোগ। যার জেরে দল থেকে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হল সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, শুক্রবার আলিমুদ্দিনে সিপিএম রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে সূর্যকান্ত মিশ্র জানান, ৩ মাসের জন্য দল থেকে সাসপেন্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন -- মহঃ সেলিম, মদন ঘোষ এবং মৃদুল দে। অভিযোগ খতিয়ে দেখে ২ অগাস্টের মধ্যে রিপোর্ট দেবে কমিশন। কয়েকমাস আগে শিলিগুড়িতে একটি ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির ওই ম্যাচে ঋতব্রতর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর এক সদস্য। সেখানে সাসংদের দামী ঘড়ি-পেন ও ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর ওই ব্যক্তির অফিসকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতেও বলেন ঋতব্রত। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। যার জেরে প্রকাশ্যে ঋতব্রতকে ভর্ৎসনাও করে দল। এরই মধ্যে সিপিএম সাংসদের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে আরও একাধিক অভিযোগ জমা পড়ে দলে। এরপরই তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত। যদিও, গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি সিপিএম রাজ্য সম্পাদক। তবে আলিমুদ্দিন সূত্রে খবর, অতীতে একাধিক বার ঋতব্রত মতো তরুণ প্রজন্মের নেতাকে আরও সুযোগ দেওয়া উচিত বলে দলের বৈঠকে সওয়াল করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও সূর্যকান্ত মিশ্র। কিন্তু সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নানা অভিযোগ জমা পড়তে শুরু করে। সূত্রের খবর, এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্রের মতো শীর্ষ নেতারা। অবশেষে ৩ মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এবিষয়ে ঋতব্রতর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: 'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget