এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
আজ মনের চঞ্চলতা বাড়তে পারে। শত্রুর থেকে ক্ষতি হতে পারে। রাস্তাঘাটে ধীরে চলুন,আঘাত লাগতে পারে। বাবার সঙ্গে একটু বিবাদ বাধতে পরে। বেশি তর্কে যাবেন না।
বৃষ
বন্ধুর সঙ্গে কোনও অশান্তি বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। বেকারদের জন্য নতুন পথের আশা। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। সন্তানের কারণে চিন্তা।
মিথুন
চোখের রোগ বাড়তে পারে। আজ কোনও ভ্রমণের জেরে বিপদের আশঙ্কা। শিল্পীদের উন্নতির পথ খুলতে পারে। অতিথির জন্য খরচ বাড়তে পারে। কোনও কারণে বদনামের আশঙ্কা।
কর্কট
শরীরের জন্য খরচ বৃদ্ধি পাবে। কর্মস্থলে ভাল কাজের সুনাম বৃদ্ধি। প্রেমের জন্য অতিরিক্ত চাপ। কোনও পাওনা আদায় হতে পারে। বাড়তি খরচ হতে পারে।
সিংহ
কারও থেকে মিথ্যা অপবাদের আশঙ্কা। বন্ধুর জন্য লাভ বাড়তে পারে। প্রেমের জন্য মনকষ্ট বৃদ্ধি। কর্মস্থলে কিছু নিয়ে বিবাদ বাড়তে পারে। ব্যবসার আয় বৃদ্ধি পাবে।
কন্যা
সারাদিন আজ ভাল মন্দ মিশিয়ে কাটবে। সন্তানের ব্যাপারে কোনও সুখের খবর আসতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন।
তুলা
ভাই বোনে সম্পত্তি নিয়ে অশান্তি বাধতে পারে। ছোট গাছপালা নিয়ে যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য ভাল সময়। ভ্রমণের জন্য ব্যবস্থা করতে পারেন। কর্মস্থলে বিবাদ থেকে সাবধান।
বৃশ্চিক
প্রেমের জন্য খুব চাপ বাড়তে পারে। রোগের কারণে কর্মে ব্যঘাত। সাংবাদিকদের শুভ সময়। কোনও উচ্চ ব্যক্তির জন্য কাজের চাপ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি।
ধনু
শরীরের নিম্ন অংশে কোনও সমস্যা বাড়তে পারে। পিতার সঙ্গে ছোট কারণে অশান্তি। কোনও শুভ কাজ একটু দেরি হলেও হবে। অপরের কথায় কান দেবেন না।
মকর
আজ রাস্তাঘাটে কোনও প্রকার সমস্যায় পড়তে পারেন। নিজের পাওনা থেকে বঞ্চিত। মনে আজ একটা আনন্দ কাজ করবে। অধিক খরচ নিয়ে সংসারে বিবাদ। মাথা ঠাণ্ডা রাখুন।
কুম্ভ
আজ শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে। প্রযুক্তিবিদদের সাফল্য আসতে পারে। বিবাহিত জীবন ভাল কিন্তু সন্তান নিয়ে অশান্তি। কোনও প্রতিযোগিতায় যাবেন না।
মীন
ব্যবসার জন্য শুভ খবর আসতে পারে। উচ্চশিক্ষায় সাফল্যলাভের আশা করা যায়। প্রেমের জন্য বাড়িতে গুরুজনের সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে ভ্রমণের আলোচনা।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















