এক্সপ্লোর

বিপজ্জনকভাবে ঝুঁকে রয়েছে রেলের পরিত্যক্ত বাড়ি, দীর্ঘদিন বন্ধ দক্ষিণেশ্বর-বেলুড় মঠ ফেরি পরিষেবা

ইটের পাঁজর ফাটিয়ে বেরিয়ে এসেছে গাছের ঝুরি। শুধুমাত্র টিকে রয়েছে জরাজীর্ণ কাঠামোটা। তবে সেটাও বিপজ্জনকভাবে হেলে পড়েছে।

কলকাতা: দক্ষিণেশ্বরে গঙ্গার ওপর বিপজ্জনকভাবে ঝুঁকে রয়েছে রেলের পরিত্যক্ত বাড়ি। তার জেরে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দক্ষিণেশ্বর-বেলুড় মঠ ফেরি পরিষেবা। রেলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে কামারহাটি পুরসভা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

ইটের পাঁজর ফাটিয়ে বেরিয়ে এসেছে গাছের ঝুরি। শুধুমাত্র টিকে রয়েছে জরাজীর্ণ কাঠামোটা। তবে সেটাও বিপজ্জনকভাবে হেলে পড়েছে। পাশেই জেটিঘাট। বিপদের সম্ভাবনা আঁচ করে। এক বছরেরও বেশি সময় বন্ধ ফেরি চলাচল। 

২০২০-র ২০ মে, রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছিল আমফান। ঝড়ের ধাক্কায় দক্ষিণেশ্বরে বালি ব্রিজ লাগোয়া রেলের এই পরিত্যক্ত বাড়িটি হেলে পড়ে। পাশেই মা ভবতারিণী জেটিঘাট। দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর-বেলুড় মঠ ফেরি চলাচল। 

ফেরিঘাটের কর্মী প্রশান্ত দাস বলছেন, আমফানের সময় বাড়িটা ভেঙে জেটিঘাটের ওপর হেলে পড়ে। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। সেই কারণে এক বছর ধরে বন্ধ ফেরি সার্ভিস। 

আশেপাশের বাসিন্দারাও আতঙ্কিত। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,পাশেই থাকি। বাড়িটা ভেঙে পড়লে আমাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে। আতঙ্কে আছি। দক্ষিণেশ্বরের এই ফেরিঘাট কামারহাটি পুরসভার অন্তর্গত। পুরসভার দাবি, বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার জন্য রেলকে বারবার চিঠি দেওয়া হয়েছে।  

কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা জানিয়েছেন, " বিপজ্জনকভাবে রয়েছে রেলের বাড়িটা। একাধিকবার রেলকে চিঠি দিয়েছি। কিছু করছে না। ' পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এতদিন ধরে বাড়িটা বিপজ্জনকভাবে রয়েছে। পরিষেবা বন্ধ বলে অসুবিধাও হচ্ছে...কবে সমস্যা মিটবে তা জানা নেই।

উল্লেখ্য, কালীঘাটের পর এবার কাল থেকে দর্শনার্থীদের জন্য খুলছে দক্ষিণেশ্বর মন্দির। করোনাবিধি মেনে সকাল ও বিকেল মিলিয়ে মোট সাত ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা। বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যেই কাল খুলে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। করোনা বিধি মেনে সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দিরে প্রবেশের অনুমতি থাকছে। যদিও মন্দিরে প্রবেশ করতে সমস্ত করোনা বিধি মেনে চলতে হবে ভক্তদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget