এক্সপ্লোর

Howrah Murder: সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন হাওড়ায়

দীপার চিৎকার শুনে তাঁর ভাসুর ও জা ছুটে এলে তাঁদের উপরেও চড়াও হন নবকুমার।

শ্যামপুর: বধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার শ্যামপুরে। বাঁচাতে গেলে দাদা-বউদিকেও ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। এরপর পুলিশ এলে তাদের সামনে মাথায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত স্বামী।

কেন এই খুন? পরিবারের দাবি, মানসিকবিকারগ্রস্ত হওয়ায় খুন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সন্দেহের বশেই স্ত্রীকে খুন করেছেন ওই ব্যক্তি। বুধবার ঘটনাকে কেন্দ্রে করে বুধবার হাওড়ার শ্যামপুর থানা এলাকার রতনপুরে চাঞ্চল্য ছড়ায়।

মৃতার নাম দীপা মণ্ডল। বয়স ৪০ বছর। পেশায় ফুচকা ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে রীতিমতো তাণ্ডব চালায় দীপার স্বামী নবকুমার মণ্ডল। প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর মাথার পিছনে ধারাল অস্ত্রের আঘাত করেন তিনি। দীপার চিৎকার শুনে তাঁর ভাসুর ও জা ছুটে এলে তাঁদের উপরেও চড়াও হন নবকুমার। ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন তিনি। কোনওক্রমে তাঁকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। এরপরই খবর দেওয়া হয় থানায়। 

পুলিশ সূত্রে খবর, ঘরের তালা খুলে নবকুমারকে ধরতে গেলে তিনি ধারাল অস্ত্র দিয়ে নিজের মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উলুবেড়িয়ার হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু কেন স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন ওই ব্যক্তি?

পরিবারেরর দাবি, তিনি মানসিকবিকারগ্রস্ত ছিলেন। মানসিকরোগের চিকিৎসাও চলছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সন্দেহের বশে স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি। তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget