এক্সপ্লোর

তোলাবাজি রুখতে ‘তোপ’, দলীয় বিধায়ককে ধমক মুখ্যমন্ত্রীর

তারকেশ্বর: হুগলি জেলার প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবারের এই বৈঠক থেকেই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত ওরফে তপন মজুমদারকে রীতিমতো ধমক দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ হুঁশিয়ারি, কাট মানি খাওয়া চলবে না। ঝাঁঝালো ভাষা! সরাসরি আক্রমণ। দলীয় নেতৃত্বকে সতর্ক করে দেওয়া! প্রশাসনকে কড়া হতে নির্দেশ দেওয়া। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যখন এই রূপে তখনই উঠে দাঁড়ান টেকনোম্যাক্স ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটের কর্ণধার রফিকুল হানা! সরাসরি তোলাবাজির অভিযোগ করেন! একজন শিল্পপতির কাছ থেকে সরাসরি তোলাবাজির অভিযোগ শুনে আরও চটে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কয়েকজন ঝামেলা করছে। এ সব চলবে না। সুকেশকে (পুলিশ সুপার সুকেশ জৈন) দায়িত্ব দিচ্ছি। তপন দাশগুপ্ত, তপন মজুমদারকেও বলছি, এ দের গার্ড করতে আসবেন না।’ দু’দিন আগেই ব্যারাকপুরের প্রশাসনিক বৈঠক থেকে টিটাগড়ের এক শিল্পপতিও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন অবৈধভাবে তাঁর জমি কব্জা করা রাখা হয়েছে। এরপরই পুরপ্রধান থেকে থানার ওসি সবাইকে হুঁশিয়ারি দেন মমতা। রাস্তা তৈরি হোক কিংবা নদীতে বাঁধ দেওয়া! দুর্নীতির ঝুরি ঝুরি অভিযোগ ওঠে অহরহ! এক রাস্তা এক বছর চলতে না চলতেই তাতে মেরামতির প্রয়োজন হয়! আবার বর্ষার সময় বাধ দিতে গিয়ে নদীতে বোল্ডার ফেলায়, ভেসে যায় বোল্ডার, জলে যায় টাকা! অভিযোগ, সবটাই হয় কাটমানির জন্য। এই প্রেক্ষাপটে এদিনের প্রশাসনিক বৈঠকে মমতার গলায় সতর্কবার্তা। তাঁর সাফ কথা, নিজেরা কাজ না করলে রাস্তা তো খারাপ হবেই। নেতারা ওপর চালাকি বন্ধ করুন। সাম্প্রতিককালে বার বার দুষ্কৃতী দৌরাত্ম্য দেখেছে হুগলি। কখনও বোমা পড়েছে, কখনও ঘরে ঢুকে খুন। অভিযোগ, এর নেপথ্যে রয়েছে বখরা নিয়ে গণ্ডগোল। আর এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর কড়া সুর! কিন্তু বিরোধীরা বলছে, এসবই লোক দেখানো। শাসক আবার বলছে, রাজধর্ম! সাধারণ মানুষ বলছে, আগামী দিনেই সব পরিষ্কার হয়ে যাবে, কে সত্যি বলছে, আর কে মিথ্যা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
West Bengal Government Job Vacancy: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
Weather Update: তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?
তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget