এক্সপ্লোর
রিষড়ার কারখানার জাল ওষুধ ছড়িয়েছে কলকাতাতেও, আশঙ্কা তদন্তকারীদের, গ্রেফতার বাড়িমালিক সহ ২

হুগলি: হুগলির জাল ওষুধ কারবারে গ্রেফতার বাড়িমালিক-সহ ২। পাশাপাশি, জাল ওষুধের কারবার নিয়ে মিলেছে নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় এমন বেশ কিছু ওষুধ মিলেছে, যেগুলি কিনতে প্রেসক্রিপশন লাগে না। সেক্ষেত্রে আরও বড় বিপদের আশঙ্কা করছেন তদন্তকারীরা। রিষড়ার এই কারখানার জাল ওষুধ কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ছড়িয়ে পড়েছে বলেও আশঙ্কা। গতকাল রিষড়ায় নেতাজি সুভাষ রোডের ভাড়াবাড়িতে জাল ওষুধ কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় বহু জাল ওষুধ। এই ঘটনায় বাড়িমালিক-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
Before You Go
Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর





















