এক্সপ্লোর

অবশেষে বঙ্গে এল বর্ষা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও হবে বৃষ্টি

কলকাতা:  মৌসুমী বাতাসের হাত ধরে বর্ষা এল বঙ্গে। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছিল নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে এদিন বর্ষা ঢুকে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়। বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গেও। বর্ষা ঢোকায় সোমবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। কড়া রোদ না ওঠায় পারদ অনেকটাই নেমে যায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরে একই ছবি দেখা গিয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকায় গত কয়েক সপ্তাহের তুলনায় তাপমাত্রা ছিল বেশ কম। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মেঘলা। কমবে তাপমাত্রা। উপকূলবর্তী জেলা ছাড়াও ভারী বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমানে। দক্ষিণবঙ্গের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

সেরা শিরোনাম

West Bengal News Live : চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget