এক্সপ্লোর

চম্পাহাটিতে বাজি কারখানায় বিধ্বংসী আগুন

এদিকে কালীপুজোয় বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলার শুনানি হতে পারে বৃহস্পতিবার।

কলকাতা: বিধ্বংসী আগুন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির এক বাজি কারখানায়। একের পর এক কারখানায় ছড়িয়ে পড়ছে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল আতঙ্ক। সকালে সাড়ে এগারোটা নাগাদ একটি বাজি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের ৩ টি ইঞ্জিন। রয়েছে বারুইপুর জেলা পুলিশ থানার বিশাল পুলিশবাহিনীও। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তবে স্বস্তি এটাই, হতাহতের কোনও খবর নেই। এদিকে কালীপুজোয় বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলার শুনানি হতে পারে বৃহস্পতিবার। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলায় আবেদন জানানো হয়েছে, কালীপুজো, কার্তিকপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজো ও বড়দিনেও কড়াকড়ি অব্যাহত থাকুক। আরেকটি জনস্বার্থ মামলায় আবেদন জানানো হয়েছে, করোনার কথা মাথায় রেখে কালীপুজোয় যেন বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়। গতকালই রাজ্য সরকারের তরফেও সাধারণ মানুষের উদ্দেশে কালীপুজোয় বাজি না ফাটানোর আবেদন জানানো হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আবেদন করেন, কালীপুজো ও দীপাবলিতে বাজি ফাটাবেন না। বাজি থেকে যে দূষণ ছড়ায় সেই দূষণ কোভিডের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, দীপাবলিতে বাজি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। ওড়িশা সরকারও কালীপুজোয় বাজি ফাটানো নিষিদ্ধ করেছে। বাংলায় কী হবে? দুর্গাপুজোয় হাইকোর্টের নির্দেশে প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। কালীপুজো নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দেবে? সেদিকেই নজর সকলের। যে শুনানির ঠিক আগের দিন চম্পাহাটিতে বাজি কারখানায় লাগল আগুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget