এক্সপ্লোর

Howrah Rain : ঘর জলে থৈ থৈ, সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট যুবক

ঘর জলে থৈ থৈ, সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট যুবক

সুনীত হালদার, হাওড়া : হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে,  মৃতের নাম হেমন্ত সিং। বছর ৩৫-এর দাসনগর থানার চাষির মাঠ এলাকার বাসিন্দা হেমন্ত।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে ঘরের মধ্যে জমা জলে দাঁড়িয়ে তিনি যখন ইলেকট্রিক সুইচে হাত দেন সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ঘরের জমা জলের মধ্যেই। বর্ষায় জমে থাকা জলের জন্য কোনও  অ্যাম্বুলেন্স বাগাড়ি না পাওয়ায় একটি ট্রলি ভ্যানে করে তাঁকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সিইএসসি-র তরফে জানানো হয়েছে, 'বেড সুইচ অন করতে গিয়েই ঘটনা। পরে খবর পেয়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জল জমা ঘরে ভেজা অবস্থায় সুইচে হাত দিতে গিয়েই বিপত্তি।'

বুধবার রাত থেকে দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টির মধ্যেই শহরে ঘটে গেল একাধিক দুর্ঘটনা। বৃহস্পতিবার কোথাও মৃত্যু হল প্রৌঢ়ের...কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হলেন আইনজীবী...আবার কোথাও ভেঙে পড়ল পুরনো বাড়ি। বুধবার রাতে জোড়াবাগানের দর্পনারায়ণ টেগোর স্ট্রিটে তড়িদাহত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃষ্টির মধ্যে দোকানের শাটার খুলতে গিয়ে ঘটে বিপদ।মৃতের নাম কাশীনাথ জ্যোতি, বয়স ৫১। 

এক নাগাড়ে বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে জল জমে যায় আলিপুর আদালত চত্বরে। তার মধ্যেই বিদ্যুত্‍স্পৃষ্ট হন ২ আইনজীবী সহ ৩ জন। আহত দুই আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। অন্যদিকে, গিরিশপার্কে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম হয়েছেন এক বাসিন্দা। বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা। এদিন ভোরে ভেঙে পড়ে তিনতলা বাড়ির বারান্দার একাংশ। আহত হন বছর পঁয়তাল্লিশের নরেন্দ্রনাথ ঝা। 

অন্যদিকে আজ এখনও মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। হাওড়ার বিভিন্ন অঞ্চল জলের তলায় । ডুমুরজলায় আটকে পড়ল রোগী সমেত অ্যাম্বুল্যান্স। জল ঠেলে হাসপাতালে পৌঁছে দিলেন চালক। টিকিয়াপাড়ায় কারশেডেও জমেছে জল। বাতিল পূর্বা, লালকুঁয়া, হুল এক্সপ্রেস সমেত বেশ কিছু দূরপাল্লার ট্রেনও।

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget