এক্সপ্লোর

‘সাম্প্রদায়িক’! রামমন্দিরের ভূমি পুজোর পরের দিনই তৃণমূলে হুমায়ুন, বিজেপি বলল ‘সুবিধাবাদী’

৮ বছরে এই নিয়ে ৫ বার দলবদল করলেন বহরমপুরের হুমায়ুন।

বহরমপুর: ৩০ বছর কংগ্রেস করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ। তারপর রাজ্য মন্ত্রিসভার সদস্য হওয়া। এরপর মন্ত্রীত্ব খোয়াতেই আবার কংগ্রেসে কামব্যাক। সেই কংগ্রেস ছেড়ে ২০১৯ সালের ১৭ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ। বছর ঘুরতে না ঘুরতেই ফের ‘ঘরওয়াপসি’। বুধবার নরেন্দ্র মোদির অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর পরের দিনই হুমায়ুন কবীর আবার তৃণমূলে যোগ দিলেন। ৮ বছরে এই নিয়ে ৫ বার দলবদল করলেন বহরমপুরের হুমায়ুন। আরও পড়ুন: অযোধ্যায় শেষ পর্যন্ত মসজিদই থাকবে, ভূমিপুজো করে ভুল করেছেন প্রধানমন্ত্রী: সিদ্দিকুল্লা ওয়াকিবহল মহলের মতে একুশের বিধানসভা ভোটের আগে বহরুমপুরে পুরনো নেতা-কে ফিরিয়ে একদিকে যেমন বিজেপি-কে ধাক্কা দিল তৃণমূল, একইসঙ্গে খানিক শক্তিও বাড়িয়ে নিল শাসকদল। যদিও হুমায়ুন কবীরের চলে যাওয়াকে ‘ক্ষতি’ বলেই মানছে না গেরুয়া শিবির। আরও পড়ুন: রামজন্মভূমির পর মিশন মথুরা, ‘মসজিদ গুড়িয়ে মন্দির নির্মাণ’, হুঙ্কার বিজেপি মন্ত্রীর জেলা বিজেপি-র তরফে উল্টে বলা হয়, হুমায়ুন কবীর ‘সুবিধাবাদী নেতা’। মন্ত্রীত্বের লোভে তৃণমূলে গিয়েছিলেন। পদ খুইয়ে ফের কংগ্রেসে এসেছেন। তারপর নির্দল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এখন আবার তৃণমূল। সব দলেই তিনি সুযোগ খোঁজেন বলেও হুমায়ুনকে কটাক্ষ বিজেপি-র।  আরও পড়ুন: রামমন্দির নয় এই সময় দরকার করোনার ভ্যাকসিন: দেব তৃণমূলে ফিরেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান হুমায়ুনের গলায়। তাঁর বক্তব্য, “২০১৯ সালের ১৭ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলাম। আজ স্বেচ্ছায় সাম্প্রদায়িক দল ছেড়ে দিলাম। অনেকে আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তাঁদের যোগ্য জবাব দেব।”

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget