এক্সপ্লোর

অশোকনগরে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, সরঞ্জাম, গ্রেফতার ২

উত্তর ২৪ পরগনা: কখনও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, রবীন্দ্রনগর তো কখনও নদিয়ার গয়েশপুর। কখনও হুগলির ভদ্রেশ্বর তো আবার কখনও হাওড়ার টিকিয়াপাড়া। আর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর। কলকাতার কাছে ফের অস্ত্র কারখানার হদিশ! উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, ড্রিল ও লেদ মেশিন। গ্রেফতার ২। পুলিশের অনুমান, অস্থায়ী এই কারখানা তৈরির নেপথ্যে দুষ্কৃতীদের দু’টি উদ্দেশ্য ছিল। প্রথমত, আম বাগানের মধ্যে ত্রিপল টাঙিয়ে কাজ চালানো হলে পুলিশের নজর সেভাবে পড়বে না। দ্বিতীয়ত, আবার পুলিশ হানা দিলে দ্রুত সব গুটিয়ে পালানোও যাবে। কিন্তু, শেষপর্যন্ত কোনওটাই হয়নি। মঙ্গলবার ৯টি আগ্নেয়াস্ত্র সমেত শ্রীদাম মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার স্পেশাল অপারেশন গ্রুপ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তর ২৪ পরগনার অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে হানা দেয়। সেখানেই উদ্ধার হয় অস্ত্র কারখানা। তবে কারখানা অস্থায়ী হলেও, উদ্ধার হওয়া সামগ্রী দেখলে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়! একাধিক আগ্নেয়াস্ত্র, ড্রিল মেশিন, লেদ মেশিন। মানিক ঘোষ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। এই অস্ত্রগুলির বরাত কে দিত? কোথায় পাঠানো হত অস্ত্র? অস্ত্র তৈরির কাঁচামাল কোথা থেকে আসত? এগুলিই খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও এই অশোকনগরেই উদ্ধার হয়েছিল অস্ত্রভাণ্ডার। তারপরও যে দুষ্কৃতীদের মনে ভয় ঢোকেনি, তা এদিনের ঘটনা থেকেই স্পষ্ট। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের বিষয়ে তথ্য আদায় করতে চাইছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Bank Account:
"তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি", আদালতে সওয়াল ED-র, "আদালতের নির্দেশ অনুযায়ী.."
BJP News: ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা
৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget