এক্সপ্লোর

জেসপ: অগ্নিকাণ্ড ও চুরির ঘটনায় বুধবার মালিক পবন রুইয়াকে সমন সিআইডি-র

কলকাতা:  এক সপ্তাহের ব্যবধানে দু’বার আগুন। বার বার জেসপের যন্ত্রাংশ চুরি। এই প্রেক্ষিতে এবার মালিক পবন রুইয়াকে সমন পাঠাল সিআইডি। সিআইডি সূত্রে খবর, আগামী ২৬ তারিখ পবন রুইয়াকে ডেকে পাঠানো হয়েছে ভবানীভবনে। অন্যদিকে, জেসপ কারখানায় চুরির ঘটনার তদন্তে নেমে আরও ৮ জনকে গ্রেফতার করেছে সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কারখানার ২৮ নম্বর গেটের কাছ থেকে তাদের পাকড়াও করা হয়। সিআইডি-র দাবি, উদ্ধার হয়েছে একটি ম্যাটাডোর, লোহার যন্ত্রাংশ কাটার ব্লেড, বেশ কিছু চোরাই সামগ্রী ও ৫টি তাজা বোমা। গোয়েন্দাদের দাবি, ধৃতদের মধ্যে মানিকতলার বাসিন্দা বিশাল ওরফে রিকি এবং বাগুইআটির বাসিন্দা সুমিত জয়সওয়াল ওরফে ভিকি-ই চক্রের চাঁই। চুরির জন্য এরা এয়ারপোর্ট থানা এলাকার দোলনগরের বাসিন্দা নূর ইসলামকে দুষ্কৃতী ভাড়া করার বরাত দেয়। সেই মতো নূর ভাড়া করে পেশাদার দুষ্কৃতী, মিঠুন শেখ, সমিত দাস, রুবেল খান ও শেখ সঞ্জীবকে। গাড়ির চালক সহ ৮জনকেই পাকড়াও করেছে সিআইডি। গোয়েন্দাদের দাবি, অ্যাপ নির্ভর ট্যাক্সি ভাড়া করে কারখানা চত্বরে যেত রিকি ও ভিকি। গাড়িতে বসেই তারা নির্দেশ দিত নূরকে। নূরের নির্দেশে কাজ হাসিল করত চার দুষ্কৃতী। তারপর চার দুষ্কৃতীকে নিয়ে এলাকা ছাড়ত নূর। গাড়ি নিয়ে গন্তব্যে রওনা হত চালক। সব শেষে ভাড়া করা ট্যাক্সি নিয়েই কেটে পড়ত রিকি ও ভিকি। গেয়োন্দাদের অনুমান, গত এক বছর ধরে এভাবেই যন্ত্রাংশ ও লোহা চুরি হচ্ছে জেসপ থেকে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেছে সিআইডি। ইতিমধ্যেই, কারখানায় চুরির ঘটনায় পবন রুইয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে এদিন হাইকোর্টের দ্বারস্থ হন রুইয়া। শুনানি বুধবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget