এক্সপ্লোর

প্রেমের প্রস্তাবে 'না', টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর ওপর অ্যাসিড হামলা

আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবির দত্ত, প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: বুধবার রাতে টিউশন থেকে ফেরার পথে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রীর পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীকে উত্যক্ত করছিল প্রতিবেশী যুবক। এর পর প্রেমের প্রস্তাবও দেয়। গতকাল টিউশন থেকে ফেরার পথে, ছাত্রীর পিছু নেয় ওই যুবক। একা পেয়ে মারধরও করে।

ভয়ে এলাকার একটি ক্লাবে ঢুকে পড়ে ওই ছাত্রী। অভিযোগ, সেখানে ঢুকে ওই যুবক ছাত্রীর দিকে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড ছিটকে ছাত্রী ও ক্লাবঘরে উপস্থিত কয়েকজন আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অন্যদিকে ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল গভীর রাতে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আক্রান্ত ছাত্রীর দাদা জানিয়েছেন, 'মাধ্যমিকের সময় থেকেই ছাত্রীকে বিরক্ত করত ওই যুবক। এমনকি তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়।' এমনকি সালিশি সভাও ডাকা হয় বলেও জানিয়েছে পরিবার। এর পর সব মিটে গেলেও বুধবার ফের ছাত্রীর ওপর চড়াও হয় যুবক। জানা গিয়েছে, চোখে, মুখে আঘাত লেগেছে ওই ছাত্রীর। গতকাল থেকেই চোখে দেখতে পাচ্ছিল না সে। পরিবারের অভিযোগ ওই যুবক একা নয়। আরও দু-একজন সঙ্গী ছিল। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবার। ইতিমধ্যই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আক্রান্ত ছাত্রী জানিয়েছে, 'আমি ফিরছিলাম, ক্লাবের সামনে বসেছিল ওই যুবক। আমায় ঘুষি মারে। ব্যাগ টেনে ছিঁড়ে দেয়। আমায় তাড়া করে। আমি ভয়ে চিৎকার করে ক্লাবে দৌড়ে ঢুকে যাই। এরপর ক্লাবে ঢুকে আমায় অ্যাসিড ছুঁড়ে মারে। আমার সঙ্গে ক্লাবের আরও ৬-৭ জন ছেলের গায়ে অ্যাসিড লেগেছে।' জানা গিয়েেছে, ছাত্রী কিছুটা সুস্থ হয়ে উঠলেই তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget