এক্সপ্লোর

পরীক্ষার খাতায় প্রেমের গল্প, ১০ পডুয়াকে সাসপেন্ড করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

বালুরঘাট: একজন লিখেছে, তু শায়র হ্যায়, ম্যায় তেরি শায়রি... আর একজন, ও কখনও আমার কথা শুনে চলে না, ও শুধু নিজের কথায় চলে। তারপর ব্যাখ্যা, বান্ধবীর কোন কোন আচরণে এই সিদ্ধান্তে পৌঁছেছে সে। মালদার বালুরঘাট ল কলেজের ছাত্রছাত্রীরা যখন এ সব প্রেম ভেঙে যাওয়ার দুঃখের কথা পরীক্ষার উত্তরপত্রে লিখছিল, নিশ্চয় ভেবেছিল, পরীক্ষক তা দেখে আবেগ বুঝে নম্বরটা দিয়ে দেবেন। হয়েছে ঠিক উল্টো। পরীক্ষার খাতায় ‘ননসেন্স’ লেখার দায়ে ১০ ছাত্রছাত্রীকে ২ বছরের জন্য সাসপেন্ড করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। খাতায় শুধু যে প্রেমের কথাই আছে তা নয়। যাদের জীবনে প্রেম নেই, তারা লিখেছে বাংলা, হিন্দি গানের কলি। আর যার প্রেম বা গানে আগ্রহ নেই, সে খাতায় স্রেফ গালাগালি লিখে কাজ সেরেছে। সাসপেন্ড হওয়া পড়ুয়াদের মধ্যে ৩জন ছাত্রী। সেটা ভাবাচ্ছে বিশ্ববিদ্যালয়কে, কারণ মেয়েরা সাধারণত পরীক্ষার খাতায় এ ধরনের অ্যাডভেঞ্চারের পথ মাড়ায় না। চতুর্থ সেমেস্টারের এই পরীক্ষায় বসেছিল ৭২জন ছাত্রছাত্রী। ১৫ জানুয়ারি বার হয় ফল। দেখা যায়, পাশ করেছে মাত্র ১জন। বেশ কয়েকজন ছাত্রছাত্রী আবার এক্কেবারে শূন্য পেয়েছে। পরীক্ষার ফলে আবার হৃদয় বিদীর্ণ ছাত্রছাত্রীরা ল কলেজ ভাঙচুর চালায়। ভাঙচুর চলে কার্যনির্বাহী অধ্যক্ষ দুর্জয়কুমার দেবের অফিসেও। তাদের দাবি, খাতা ঠিকমত দেখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গোপাল চন্দ্র মিশ্র বলেছেন, পরীক্ষার ফলে পরিষ্কার, পড়ুয়াদের উত্তর সম্পর্কে দূরতম ধারণাও ছিল না। তাদের বোঝা উচিত, কোনটা আইনি আর কোনটা বেআইনি। কলেজ ভাঙচুর করাটা বেআইনি কাজের পর্যায়ে পড়ে। পরীক্ষার খাতায় প্রেমের গল্প, ১০ পডুয়াকে সাসপেন্ড করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এ রাজ্যে গণ টোকাটুকি আগে ঘটলেও এভাবে উত্তরের ধারে কাছে না ঘেঁষে পরীক্ষার্থীদের উত্তরপত্রে শুধু প্রেমের কথা বা গানের কলি লেখার নজির নেই। এ কারণে ১০জনকে সাসপেন্ড করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন নম্বর বাতিল করার পথে হাঁটছে না। ২ বছর পর এই কোর্সেই আবার অ্যাডমিশন নিতে পারে তারা। এই ২ বছর অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে কোনও রেগুলার কোর্সেই ভর্তি হতে পারবে না তারা। তবে দূরশিক্ষার কোর্স করতে পারে। বিষয়টি তদন্তের জন্য একটি সাব কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। ১০ পড়ুয়ার বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হয় তাদের। ৮জন এসে অপরাধের কথা মেনে নিলেও হাজির হয়নি ২জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget