এক্সপ্লোর
মালদা জেলা পরিষদ দখল নিল তৃণমূল, শাসকদলে যোগ ৮ বাম, ৫ কংগ্রেস সদস্যর

মালদা: মালদায় বিরোধী শিবিরে ভাঙন। মালদা জেলা পরিষদের দখল নিল তৃণমূল। শাসকদলে যোগ দিলেন ৮ জন বাম ও ৫ কংগ্রেস সদস্য। সমাজবাদী পার্টির ২ জন সদস্য তাদের সমর্থন জানিয়েছে বলে দাবি করেছে তৃণমূল। মালদা জেলা পরিষদে ক্ষমতা দখল করতে ম্যাজিক সংখ্যা ছিল ১৯। তৃণমূলের ৬ জন সদস্য রয়েছেন। বাম ও কংগ্রেস সদস্যরা যোগ দেওয়ায় এবং সমাজবাদী পার্টির ২ সদস্য সমর্থন জানানোয় বর্তমানে শাসকদলের ২১ জন সদস্য। আরও একজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
Before You Go
Subrata Gupta: "অভিযোগ হচ্ছে, সেগুলি তদন্ত করে দেখা উচিত", মন্তব্য সুব্রত গুপ্তের | SIR | ABP Ananda





















