এক্সপ্লোর

আগে শুধু গুলি চলত, এখন শান্তি ফিরেছে জঙ্গলমহলে: মমতা

জামবনি (পশ্চিম মেদিনীপুর): পাহাড়ে পিছিয়ে পড়া জনজাতিগুলির জন্য একগুচ্ছ উন্নয়ন পর্ষদ গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এবার জঙ্গলমহলেও পিছিয়ে পড়া জাতিদের জন্য উন্নয়ন পর্ষদ গড়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল জঙ্গলমহল। রক্ত আর বারুদের গন্ধে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এদিনের অনুষ্ঠানে বাম এবং তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহলের ফারাক তুলে ধরার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বলেন, আগে ছেলে-মেয়েরা রাস্তায় বেরোলে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হত। আগে শুধু গুলি চলত, রক্ত ঝরত। এখন জঙ্গলমহলের মানুষের মুখে হাসি ফিরেছে, আর কান্না নেই। বৃহস্পতিবার, জামবনির প্রশাসনিক সভা থেকে পর্যটনকেন্দ্র হিসেবে জঙ্গলমহলকে ঢেলে সাজানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, আগে স্বাস্থ্য উদ্ধারের জন্য লোকে জঙ্গলমহলে আসত, ঝাড়গ্রামকে পুরনো জায়গায় ফিরিয়ে আনব। পাহাড় ও জঙ্গলমহল যে তাঁর অত্যন্ত প্রিয় জায়গা, বৃহস্পতিবারও তা বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন ফের তাঁর ঘোষণা, আদালতের অনুমতি পেলেই আগামী বছর জানুয়ারির শেষে ঝাড়গ্রাম, কালিম্পং ও আসানসোলকে নতুন জেলা করা হবে। একইসঙ্গে, এদিন দল এবং সরকারকে বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি কাজে সংকীর্ণ রাজনীতির জায়গা নেই, মানুষের কাজ করতে হবে, সবার জন্য কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি, এদিন দলীয় নেতা-কর্মীদেরও কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যাঁরা মানুষের কাজ করেন না, তাঁদের তৃণমূল কংগ্রেস করার দরকার নেই। যারা অন্য কাজ করছেন, তাঁদের পাশে আমি নেই। যতদিন থাকব, মানুষের কাজ করে যাব। অন্যদিকে, জামবনির প্রশাসনিক সভা থেকে নাম না করে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সারা দেশে ধর্মীয় রাজনীতি ও অসহিষ্ণুতা চলছে। বাংলায় এসব কিছু হয় না। কাজ করাটাই আমাদের কাজ। বাংলা আগে অনেক পিছিয়ে ছিল। এখন সামাজিক, আর্থিক ও রাজনৈতিক দিক থেকে দেশকে পথ দেখাবে বাংলা। মানুষের পাশে থাকাই যে তাঁর সরকারের লক্ষ্য, এদিনের প্রশাসনিক সভা থেকে তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, আগামী দিন বাংলাই দেশকে নেতৃত্ব দেবে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget