এক্সপ্লোর

নবান্নে মন্ত্রীদের 'রেজাল্ট' প্রকাশ মমতার! কাজের নিরিখে প্রথম রাজীব, দ্বিতীয় সুব্রত, তৃতীয় সৌমেন

কলকাতা: রাজ্যের মন্ত্রীদের রেজাল্ট আউট। বিভিন্ন দফতরের কাজের মূল্যায়ন করে রিপোর্ট কার্ড দিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কাজ ও বরাদ্দ অর্থ খরচের নিরিখে ফার্স্ট বয় রাজীব বন্দ্যোপাধ্যায়। এক নম্বরে তাঁর সেচ দফতর। দ্বিতীয় স্থানে সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতর। তৃতীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। চার নম্বরে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো। পাঁচে ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। ৬ নম্বরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার, রাজ্যের মন্ত্রী ও সচিবদের নিয়ে, টাউন হলে রাজ্য স্তরে, বার্ষিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে কয়েকটি দফতরের কাজ নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি। মৃদু সমালোচনা করেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ও সচিবদের। সূত্রের খবর, আবগারী মন্ত্রী অমিত মিত্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, এখনও কেন বিষমদে মৃত্যু হচ্ছে! প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে হবে। নজরদারি বাড়াতে হবে। শিশু, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, এখনও বহু শিশু বিকাশ কেন্দ্র কেন খোলা আকাশের নীচে চলছে? অবিলম্বে স্থায়ী কেন্দ্র গড়তে হবে। পূর্ণেন্দু বসুর কৃষি দফতরের সচিব কিষাণ ক্রেডিট কার্ডের পরিসংখ্যান তুলে ধরেন। সূত্রের খবর, এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আরও বেশি কৃষককে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনতে হবে। কারিগরি মন্ত্রী অসীমা পাত্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, দফতরের কাজের অগ্রগতি ঠিক মতো হচ্ছে না। গতি আনতে হবে। সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতরের সচিবের থেকে বিজ্ঞাপন খাতে কত খরচ হয়েছে তার হিসেব চান মুখ্যমন্ত্রী। মোদী সরকারের নোট বাতিলের প্রেক্ষিতে সকল মন্ত্রী ও সচিবদের টাকার অপচয় রোখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, বরাদ্দ অর্থ খরচ করতে না পারলে তা যেন ফেরত দেওয়া হয়। এতে লজ্জার কিছু নেই।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget