এক্সপ্লোর

পুড়িয়ে মারার হুমকি অনুব্রতর: ‘শেষবার বলছি, বাজে কথা নয়’, হুঁশিয়ারি মমতার

পশ্চিম বর্ধমান: রাজস্থানে বঙ্গ সন্তান আফরাজুল খানের খুন হওয়া নিয়ে মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে সাবধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার, পশ্চিম বর্ধমানের কাঁকসার সভা থেকে দিলেন কড়া বার্তা। বললেন, কেষ্টকে লাস্ট বলে দিচ্ছি, বাজে কথা যেন না বলে। সম্প্রতি, রাজস্থানে নৃশংসভাবে খুন করা হয় মালদার বাসিন্দা আফরাজুল খানকে। এ নিয়ে রবিবার বিজেপির উদ্দেশে হুমকি দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন, রাজস্থানে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখানে হলে, যত বড়ই বিজেপি নেতা হোক, তোমাকে আমি পুড়িয়ে মারতাম। রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির। জিভ টেনে ছিড়ে নেব। কিন্তু, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন, এরকম মন্তব্য তিনি অনুমোদন করেন না। বলেন, ওরা বলে বলুক, আমরা বাজে কথা বলব না। আমরা আমাদের ভাষায় কথা বলব। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব। রাজস্থানে আফরাজুল খানের খুনের প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি তৃণমূল সরকারকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, কেন রাজ্য ছেড়ে ভিনরাজ্যে চাকরি? নাম না করে এ দিন জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেউ কেউ বলছে বাংলার ছেলেরা অন্য রাজ্যের যাবে কেন? কেন যাবে না? অন্য রাজ্যের লোকেরা এ রাজ্যে কাজ করে। আমরা তো আগলে রাখি। আমরা তো বলতে পারি না তোমরা চলে যাও। যারা এসব বলছে তাঁরা হয় মহামূর্খ। না হয় জ্ঞানপাপী। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কেউ নিরাপত্তার অভাবে বাংলায় ফিরে এলে, তাঁর পাশে দাঁড়াবে রাজ্য সরকার। আর্থিক ভাবে সাহায্যও করা হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget