এক্সপ্লোর

আড়াই ঘণ্টা শূন্যে ঝুলে মর্মান্তিক মৃত্যু

অশোকনগর: ৩০ ফুটের মই নেই! তাই আড়াই ঘণ্টা শূন্যে ঝুলে রইলেন এক ব্যক্তি। শেষমেষ উদ্ধার করা গেলেও, ততক্ষণে নিথর হয়ে গিয়েছে দেহ! মর্মান্তিক এই ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। রবিবার দুপুরের ঘটনা। রোপওয়ে সারানোর কাজ চলছিল অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে। আচমকাই কপিকল ছিঁড়ে দড়ির সঙ্গে জড়িয়ে শূন্যে আটকে পড়েন শিবু সাউ নামে বেসরকারি সংস্থার এক কর্মী। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও, দমকল কর্মীরা উদ্ধার করতে পারেননি ঝুলতে থাকা শিবুকে। কারণ, অত উঁচু মই ছিল না তাঁদের কাছে! প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় আড়াই ঘণ্টা পর বারাসত থেকে আনা হয় ৩০ ফুট উঁচু মই। তারপর নামানো হয় ওই ব্যক্তিকে। উদ্ধারের পর তাঁকে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ৫২ বছরের শিবু সাউ ওড়িশার বাসিন্দা। অশোকনগর এলাকায় তিনি ভাড়া থাকতেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই রোপওয়েটি খারাপ হয়ে পড়েছিল। এদিন তা সারানোর কাজ চলছিল। মিলেনিয়াম পার্কটি পুরসভার, কিন্তু রোপওয়েটি বেসরকারি সংস্থার তত্বাবধানে চলত। পুরপ্রধান প্রবোধ সরকার ওই সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। গত বছর ফেব্রুয়ারি মাসে দিঘার অমরাবতী পার্কে পর্যটক সমেত হঠাৎই থমকে যায় রোপওয়ে। আটকে পড়েন অন্তত ২০ জন পর্যটক। ঘণ্টাখানেক শূন্যে ঝুলে থাকার পর আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। সে যাত্রায় অবশ্য কারও মৃত্যু হয়নি। কিন্তু এবার রোপওয়ে কেড়ে নিল প্রাণ।

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget