এক্সপ্লোর
বীরভূমে বাড়ির মেঝেয় গর্ত খুঁড়ে উদ্ধার ৪০ টি খরিশ সাপের বাচ্চা

বীরভূম: বীরভূমের সদাইপুরের সিউর গ্রামে বাড়ি থেকে উদ্ধার ৪০টি সাপের বাচ্চা। গতকাল রাতে ঘুমোতে যাওয়ার তোড়জোড় করছিলেন স্থানীয় বাসিন্দা দিলীপ মণ্ডল। হঠাৎই ঘরের মেঝেয় একটি গর্ত থেকে উঁকি দেয় সাপ। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। তাঁদের চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। গর্ত খুঁড়ে উদ্ধার হয় ৪০টি খরিশ সাপের বাচ্চা। এরপর স্থানীয় সাপুড়েকে ডেকে সেগুলিকে গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। মা সাপটির খোঁজ না মেলায় আতঙ্কে গ্রামবাসীরা।
Before You Go
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















